Abhishek Banerjee PA Sumit Roy: টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অভিষেকের PA-র নামে ফের প্রতারণার অভিযোগ
Sumit Roy: প্রথম দফায় ৯০ চাকরিপ্রার্থীর থেকে মোট ২২ লক্ষ টাকা নেওয়া হয়। দ্বিতীয় দফায় লেক রোডের একটি ক্যাফেতে সুমিতের সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীরা। সেখানে মোট ৩২ লক্ষ টাকা দেওয়া হয় সুমিতকে।

ডেবরার পর এবার গড়বেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ফের চাকরি-প্রতারণার অভিযোগ উঠল। টাকার বিনিময়ে ৯০ জনকে সরকারি চাকরি করিয়ে দেওয়ার অভিযোগে, সুমিত রায়, আশিক কাজি-সহ ৩ জনের বিরুদ্ধে FIR দায়ের করল গড়বেতা থানা। অভিযোগ, প্রাথমিক পর্যায়ে চাকরি প্রতি রেট বাঁধা হয়েছিল সাড়ে ৩ লক্ষ টাকা। এবং পরবর্তীকালে ২২ লক্ষ টাকা ও সাড়ে ১৩ লক্ষ টাকা করে চাওয়া হয়। নিজেকে বাঁকুড়ার এক তৃণমূলকর্মী বলে দাবি করা এক ব্যক্তির এই অভিযোগপত্রে লেখা রয়েছে - প্রথম দফায় ৯০ চাকরিপ্রার্থীর থেকে মোট ২২ লক্ষ টাকা নেওয়া হয়। দ্বিতীয় দফায় লেক রোডের একটি ক্যাফেতে সুমিতের সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীরা। সেখানে মোট ৩২ লক্ষ টাকা দেওয়া হয় সুমিতকে।
জোড়াফুল প্রতীক না পেলে কি প্রচারে যাবেন মমতা? কালীঘাট-তৃণমূলের প্রার্থী বলছেন, 'দিদি বলেছেন...'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ। 'চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা', গড়বেতা থানায় FIR. ৯০ জনের থেকে নগদ ৬৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ডেবরার পর এবার চাকরি-প্রতারণার অভিযোগে গড়বেতা থানায় FIR. গড়বেতা থানায় অভিযোগ বাঁকুড়ার বাসিন্দা এক তৃণমূলকর্মীর। সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সুমিতের বিরুদ্ধে। চাকরি প্রতি 'রেট' ঠিক করা ছিল বলেও অভিযোগ। প্রথম দফায় ৯০ চাকরিপ্রার্থীর থেকে মোট ২২ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। 'দ্বিতীয় দফায় লেক রোডের একটি ক্যাফেতে সুমিতের সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীরা। সেখানে মোট ৩২ লক্ষ টাকা দেওয়া হয় সুমিতকে। ওই ৯০ জনকে দেওয়া হয় ৯০ টি OMR শিট। ওই OMR শিট পূরণ করে জমা দিতে বলা হয় চাকরিপ্রার্থীদের। মেডিক্যাল পরীক্ষাও করানো হয় তাঁদের। প্রত্যেককে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি। তৃতীয় দফায় চাকরিপ্রার্থীদের থেকে মোট ১৩ লক্ষ টাকা নেন সুমিত', অভিযোগ বাঁকুড়ার বাসিন্দা ওই তৃণমূলকর্মীর।
'কিছুদিন পর চাকরি না পেয়ে নিয়োগপত্রের জেরক্স নিয়ে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেন চাকরিপ্রার্থীরা। তাঁরা জানতে পারেন ওই নিয়োগপত্র ভুয়ো', এই বিষয়ে প্রশ্ন করলে তাঁদের মিথ্যে মামলার ভয় দেখানো হয় বলে অভিযোগ। এরপর গত জুন মাসে গড়বেতা থানায় অভিযোগ জানানো হয় সুমিত রায়, আশিক কাজি-সহ ৩ জনের নামে FIR.
Before You Go
Medical College | "তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী






















