এক্সপ্লোর

Coal Smuggling Case : কয়লাকাণ্ডে অভিষেক-শ্যালিকাকেও ইডির তলব, দিল্লি যেতে বলা হল ৫ সেপ্টেম্বর

ED on Coal Smuggling Case: কয়লাকাণ্ডেই এবার ইডি তলব করল  মেনকা গম্ভীরকে। কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি।

নয়াদিল্লি : অভিষেককে ডাকার ২ দিন পরেই তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লির সদর দফতরে কয়লাকাণ্ডে তলব করা হয়েছে। ৫ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। ইডি সূত্রে খবর, বিদেশি ব্যাঙ্কে লেনদেন নিয়ে অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, দিল্লিতে তলবের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন অভিষেক-শ্যালিকা । 

কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ২০২১ সালে নোটিস দিয়েছিল সিবিআই।  ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে  কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য চাওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়। সেই সময়  সিবিআইকে সময় দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাও।

আরও পড়ুন :

কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি

সিবিআইয়ের গোয়েন্দারা  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতে গিয়ে কথা বলেন । প্রায় পৌনে তিনঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে দাবি, তখন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়,তাঁর ক’টি পাসপোর্ট রয়েছে? ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? এদেশে ক’টি এবং বিদেশে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে?  বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আছে? লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়েও তাঁর কাছে তথ্য চাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি। সিবিআই সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে ব্যাঙ্কক ও লন্ডনের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। যেখানে বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে। 
 
সেই কয়লাকাণ্ডেই এবার ইডি তলব করল  মেনকা গম্ভীরকে। কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠিয়েছে ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিরাপত্তা চেয়ে ডিজি-সিপিকে ই-মেল করেছে কেন্দ্রীয় এজেন্সি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget