এক্সপ্লোর

Abhishek Banerjee : 'অধিকার যেন ছিনিয়ে আনতে পারি, মানুষের পাশে দাঁড়ান', 'দিল্লি চলো'র আগে হুঙ্কার অভিষেকের

Abhishek Banerjee Virtual Speech : 'সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কোনও বাধা আমাদের সংকল্পকে দমন করতে পারেনি।'

কলকাতা : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো অভিযান নিয়ে শনিবাসরীয় দুপুরে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )। ফের দিলেন হুঙ্কার। বললেন, 'অনুমতি না দিয়ে, ট্রেন আটকে, ইডিকে দিয়ে নোটিস পাঠিয়ে তৃণমূলকে রোখা যাবে না'। 

শুক্রবার এক্স প্ল্যাটফর্মে অভিষেক বলেছিলেন, স্টপ মি ইফ ইউ ক্যান... পারলে রুখে দেখাও। শনিবারও তাঁর গলায় সেই হুঙ্কার। কেন্দ্রকে একহাত নিয়ে অভিষেক বললেন, এটা নতুন ভোরের সূচনা, বকেয়া আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'। অভিষেক আরও বলেন, ' বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হয়েছে। মানুষ ভোট দিয়েছে। ২০২১ সালের পর যা নির্বাচন হয়েছে বিজেপি ( BJP ) মুখ থুবড়ে পড়েছে। ২ অক্টোবর, দিল্লিতে আন্দোলন করার জন্য চিঠি লিখেছিলাম, সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কোনও বাধা আমাদের সংকল্পকে দমন করতে পারেনি।'

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে তৃণমূলের ( TMC )এই দিল্লি চলো অভিযান। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর  দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। আর তার জন্য ৩-৪ হাজার জন জেলা জেলা থেকে এসে জড়ো হয়েছেন। তাঁরাই দিল্লিতে গিয়ে প্রতিবাদে বসবেন। 

তাঁর আগে তৃণমূল কর্মী ও বাংলার মানুষের উদ্দেশে অভিষেকের বার্তা, ' ইতিমধ্যেই কীভাবে বাংলার মানুষের আন্দোলন করার অধিকার দিল্লির সরকার ছিনিয়ে নিতে চাইছে। ঘর দেব না, বাড়ি দেব না, রাস্তা দেব না, জল দেব না ১০০ দিনের টাকা দেব না, আর প্রতিবাদ করার অধিকারও দেব না। যে বিশেষ ট্রেনের আয়োজন করা হয়েছিল, তাদের সেই অধিকার কেন্দ্রীয় সরকার ছিনিয়ে নিয়েছে, শেষ মুহূর্তে এসে বলছে আমরা ট্রেন দিতে পারব না।'

ট্রেন না পেয়ে ইতিমধ্যেই বাসে চেপে দিল্লি রওনা দিয়েেছে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী -সমর্থকরা। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা,  ' বিজেপির প্রত্যেক নেতাকে বলছি, এটা তৃণমূলের কর্মসূচি নয়, মানুষের কর্মসূচি। ২-৩ অক্টোবর, মানুষের জন্য রাস্তায় নামুন। অধিকার যেন ছিনিয়ে আনতে পারি, মানুষের পাশে দাঁড়ান। ' 

ইডির তলবে না গিয়ে দিল্লির কর্মসৃচিতেই আগামী ৩ তারিখ থাকবেন অভিষেক জানিয়েছিলেন আগেই। তাঁকে কটাক্ষ করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ইডি কেন ডেকেছে সবাই জানে, আইন সবার জন্য সমান। আদালতের নজরদারিতে তদন্ত চলছে। যাকে ডেকেছে তিনি যাবেন কি না সেটা তাঁর বিষয়। না গেলে কী করা উচিত সেটা এজেন্সির বিষয়। এজেন্সি সদর্থক ভূমিকা গ্রহণ না করলে কোর্ট কী করবে ভবিষ্যৎ বলবে। মিথিলেশ মিশ্রকে সামনে রেখে ইডির গরিমাকে ক্ষুণ্ণ করা যাবে না। ইডির কাজের পদ্ধতি সুপ্রিম কোর্টে স্বীকৃতি পেয়েছে'। এছাড়া তৃণমূলের 'দিল্লি চলো' উ্দ্যোগকেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। বলেন, 'প্লেন ভাড়া করে যাক তৃণমূল, পিসি-ভাইপো চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন। রাজ্যে ৫০ লক্ষ মানুষ বাড়ি পেয়েছে, সেই হিসেব দিক রাজ্য' 

অন্যদিকে আবার  তৃণমূলের দিল্লির ধর্নার দিনই বাংলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি মহিলা মোর্চা। সব মিলিয়ে গাঁধী জয়ন্তীতে তৃণমূলের মিশন দিল্লি নিয়ে এখন থেকে চড়ছে পারদ। 

আরও পড়ুন :

তৃণমূলের 'দিল্লি চলো', নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব, রাতভর রান্নাবান্না, দেখুন ছবি

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget