এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আমার কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে', দাবি অভিষেকের, 'জেলে গিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে বসুন', পাল্টা সুকান্ত

এদিকে প্রায় প্রতিদিনই তৃণমূলের কোনও না কোনও ছোট-বড়-মেজ নেতা গ্রেফতার হচ্ছেন কিংবা জেরার মুখে পড়ছেন।

কলকাতা: তৃণমূলের একের পর নেতা গ্রেফতার। প্রাক্তন মন্ত্রীদের অনেকের ঠাঁই হয়েছে গরাদের পিছনে। এই আবহেই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের অজুহাতে তাঁর সহযোগীদের নিয়ম বহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুললেন। 

কখনও CID, কখনও ED, কখনও রাজ্য এজেন্সি, কখনও কেন্দ্রীয় এজেন্সি। গত মাসে পরপর পরপর অভিষেক বন্দোপাধ্যায়কে জিজ্ঞাবাদ করেছে CID ও ED। তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি করা রয়েছে লুক আউট সার্কুলার।                                      

এদিকে প্রায় প্রতিদিনই তৃণমূলের কোনও না কোনও ছোট-বড়-মেজ নেতা গ্রেফতার হচ্ছেন কিংবা জেরার মুখে পড়ছেন। বুধবারই গ্রেফতার করা হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। এই আবহে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়।         

আরও পড়ুন, অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, গত কয়েক সপ্তাহে, জিজ্ঞাসাবাদের অজুহাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (STF) ও সিআইডি (CID) কোনও যথাযথ নোটিস ছাড়াই এবং আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করে আমার অফিসের কর্মী বা আমার সহযোগী প্রায় ২৫ জনকে হঠাৎ তলব করেছে অথবা যথেচ্ছভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পোস্টের পরের অংশে আরও একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের ফোন আড়ি পাতা হচ্ছে। এমনকী পরিবারের মহিলা সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।                                                    


কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "উনি গ্রেফতার হলে ভাল হয়...জেলে বসবেন ঘনিষ্ঠদের সঙ্গে"।                                                                     

পোস্টের শেষ লাইনে অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন, 'শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না'। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget