এক্সপ্লোর

Chandrima Bhattacharya: অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা

এদিন তিনি এও বলেন, 'কোনও আলোচনা হত না, বাজেট পেশের আগে জানান হত কী বলতে হবে। আমার সঙ্গে আলোচনা করে যে বাজেট তৈরি হয়েছে তা নয়'।

কলকাতা : 'কালীঘাট-তৃণমূল'-এ আরও ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্যও? তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

এদিন তিনি এও বলেন, 'কোনও আলোচনা হত না, বাজেট পেশের আগে জানান হত কী বলতে হবে। আমার সঙ্গে আলোচনা করে যে বাজেট তৈরি হয়েছে তা নয়। জনতা যখন জেনেছেন তার কয়েকঘণ্টা আগে আমি জানতাম। আনুগত্য দেখিয়েছিলাম। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন, চন্দ্রিমা বলেও এরকম হবে। বাজেট কে তৈরি করতেন আমি জানি না। যা করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে'।                                                

এদিন চন্দ্রিমা ভট্টাচার্যর বক্তব্যর প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন,  'যেদিন দফতরে ছিলেন তখন বলেননি কেন? সবচেয়ে মেয়াদ নিয়ে ছিলেন একাধিক মন্ত্রী পদে'। 

আরও পড়ুন, ঠিক এই জন্যই তৃণমূলের সব পদ ত্যাগ করলেন চন্দ্রিমা, জানিয়ে দিলেন বড় কারণ

পদত্যাগের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি চন্দ্রিমা ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ চন্দ্রিমার চিঠিতে। তৃণমূল চেয়ারপার্সন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ চন্দ্রিমার। 

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'অনেক বড় বড় নেতারা আছেন, তাঁরা নিশ্চয়ই দেখবেন। বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই। আমি দলের রাজ্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। আমার কোনও অভিযোগ নেই, আমি নিজেকে অভিযুক্ত করছি। 

তৃণমূলে আছেন কিনা, স্পষ্ট করলেন না চন্দ্রিমা ভট্টাচার্য। বিষয়টি বিচারাধীন, অনেক জটিলতা আছে, মন্তব্য চন্দ্রিমার। 'আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়। আপনারা যখন জেনেছেন, তার কিছুক্ষণ আগে আমি জেনেছি'।  

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আমার আনগত্য প্রশ্নের মুখে বলে মনে হয়েছে আমি ব্যর্থ। নেত্রী ফোন করে বললেন, আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি। কার কী হবে না হবে, কে প্রতীক পাবে সেসব বিচারাধীন। আমি নিজেকেই দায়ী মনে করছি, মনে করছি আমি ব্যর্থ। আমি বিধানসভায় কিছু টাকাপয়সা পাব, তার জন্য যাওয়ার দরকার হবে। সময় নিজের গতিতে চলবে'।                                                               

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget