এক্সপ্লোর

Abhishek Banerjee: জরুরি চিকিৎসার প্রয়োজন, সংগঠন থেকে ছুটি নিলেন অভিষেক

Abhishek Takes Leave: ছুটিতে থাকলেও মানুষের প্রয়োজন, দাবিদাওয়া আরও ভাল করে বোঝার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। 

কলকাতা: চিকিৎসাজনিত কারণ দেখিয়ে তৃণমূলের সংগঠন থেকে ছুটি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি চিকিৎসার প্রয়োজনেই তিনি কয়েক দিনের ছুটি নিচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানালেন অভিষেক। ঠিক কী হয়েছে, তা যদিও খোলসা করেননি তিনি। তবে ছুটিতে থাকলেও মানুষের প্রয়োজন, দাবিদাওয়া আরও ভাল করে বোঝার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। (Abhishek Banerjee)

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছুটি নেওয়ার কথা জানান অভিষেক। তিনি লেখেন, 'জরুরি চিকিৎসার প্রয়োজনে সংগঠন থেকে স্বল্পকালীন ছুটি নিচ্ছি আমি। এই ছুটিতেও মানুষের প্রয়োজন আরও ভাল করে বোঝার সুযোগ পাব আমি। আমার বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকার মসৃণ ভাবেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে পিছপা হবে না'। (Abhishek Takes Leave)

অভিষেক জানিয়েছেন, গত বছর এই সময় তিনি 'নবজোয়ার যাত্রা' নিয়ে ব্যস্ত ছিলেন। পশ্চিমবঙ্গের দিকে দিকে গিয়ে তৃণমূলস্তরের মানুষের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছেন।  মূল্যবৃদ্ধি, ১০০ দিনের কাজ,আবাসের টাকা বাকি থাকায় কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাঁদের, তা অনুধাবন করতে পেরেছিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, সেই 'নবজোয়ার যাত্রা' থেকেই তিনি বাংলা থেকে দিল্লিতে আন্দোলন নিয়ে গিয়েছিলেন  শেষ পর্যন্ত রাজ্য সরকারই সমস্যার সমাধান করে। লোকসভা নির্বাচনের মানুষ তাঁদের উপর ভরসা রাখায় সকলকে ধন্যবাদও জানান তিনি। 

আরও পড়ুন: Bhaskar Ghosh: গর্ভপাত, শ্লীলতাহানির অভিযোগ, সংশয়ী আদালত, রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর

এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বেশ ভাল ফল করেছে তৃণমূল। ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয়ী হয়েছে জোড়াফুল শিবির। ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭ লক্ষের বেশি ভোটে জয়ী হয়ে নজির গড়েছেন অভিষেক নিজে। তবে শুধু ডায়মন্ড হারবার নয়, লোকসভা নির্বাচনে সামগ্রিক ভাবে দলের যে ফল হয়েছে, তার কৃতিত্বের অনেকটাই পেয়েছেন অভিষেক। মমতা খোদ অভিষেকের ভূয়সী প্রশংসা করেছেন। নির্বাচনী কৌশল রচনা থেকে প্রচার, সবেতেই অভিষেক এবার অগ্রণী ভূমিকায় ছিলেন। সেই ব্যস্ততা কাটতেই এবার স্বাস্থ্যের দিকে নজর দিলেন অভিষেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Mahadev Express Bus Service : তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' বাস পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?
তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' ও এই পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?
TMC Bank Account:
"তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি", আদালতে সওয়াল ED-র, "আদালতের নির্দেশ অনুযায়ী.."

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget