এক্সপ্লোর

Abhishe on Shah: 'তাঁর এতটুকু বিবেকবোধ নেই যে...', অভিষেকের নিশানায় শাহ; বিদ্যাসাগরের ২০৫-তম জন্মদিনে ফিরল বিতর্ক

Ishwar Chandra Vidyasagar : ২০১৯ সালে অমিত শাহ কলকাতায় থাকাকালীন, বিদ্য়াসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য়ের রাজনীতি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অমিত শাহের কলকাতা সফরকালে ফের বিদ্যাসাগর মূর্তি ভাঙার বিতর্ক।
  • ২০৫ তম জন্মদিনে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন শাহের।
  • বিজেপির অনুষ্ঠানে কাছে এসেও বিদ্যাসাগর বাড়ি না যাওয়ায় ক্ষোভ।
  • বিদ্য়াসাগরের পৈতৃক ভিটেয় শ্রদ্ধা জানালেন অভিষেক ও শিক্ষামন্ত্রী।

দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ৬ বছর আগে, অমিত শাহর কর্মসূচি চলার সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়েছিল কলকাতা। শুক্রবার বিদ্যাসাগরের ২০৫-তম জন্মদিনে ফিরল সেই বিতর্ক। এদিন কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর EZCC-তে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করেন অমিত শাহ। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলল, এত কাছে এসেও বিদ্যাসাগরের ভিটেয় বা বিদ্যাসাগর কলেজে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

২০১৯ সালে অমিত শাহ কলকাতায় থাকাকালীন, বিদ্য়াসাগরের মূর্তি ভাঙা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য়ের রাজনীতি। শুক্রবার কলকাতায় অমিত শাহর পুজো উদ্বোধনের দিনেই, ফের ঈশ্বরচন্দ্র বিদ্য়াসাগরকে নিয়ে সংঘাতে জড়াল তৃণমূল এবং বিজেপি। যেখানে উঠে এল ৬ বছর আগের মূর্তি ভাঙার প্রসঙ্গও। 

শুক্রবার দুপুর পৌনে ১টা নাগাদ, EZCC-তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫-তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন অমিত শাহ। তিনি বলেন, "আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। উনি শুধু বাংলায় নয়, সমগ্র দেশে যে সময় আমরা পরাধীন ছিলাম, তখন শিক্ষার জন্য যা করেছিলেন সেটা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার ব্যাকরণ এবং নারী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের পুরো জীবন সমর্পিত করেছিলেন।" ২০১৯ সালের ১৪ মে লোকসভা নির্বাচনের সময়, কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন অশান্তি বাধে। বিদ্যাসাগর কলেজে ভাঙা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এই ঘটনা কারা ঘটিয়েছে, তা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল ও বিজেপির তরজা। সেই প্রসঙ্গে মনে করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের সংস্কৃতি চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদের মানুষ জবাব দিয়েছে। আমার সত্যি খারাপ লাগল, আমি যখন শুনলাম যে তিনি ঠিক ১০ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তাঁর এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিবস। সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে, বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি।" 

শুক্রবার বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আমহার্স্ট স্ট্রিটের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget