এক্সপ্লোর

Abhishek Banerjee : এবার জনসংযোগ যাত্রায় অভিষেক, ভারতীয় রাজনীতিতে পদযাত্রা করে সাফল্য পেয়েছেন কারা ?

Rally in India : ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে গান্ধীজির মাইলের পর মাইল পায়ে হেঁটে ডান্ডি যাত্রা দেখেছে। সম্প্রতি রাহুল গান্ধীর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে ভারত জোড়ো যাত্রা দেখেছে

কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : চন্দ্রশেখর থেকে লালকৃষ্ণ আডবাণী। YS রাজশেখর রেড্ডি থেকে চন্দ্রবাবু নায়ডু। কিংবা হালে রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে প্রশান্ত কিশোর। ভারতীয় রাজনীতিতে পদযাত্রা নতুন নয়। এই কৌশলে ভর করে ভোটে সুফলও পেয়েছেন অনেকে। এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে সেই পথে হেঁটে জনসংযোগ যাত্রায় নামছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)।

ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে গান্ধীজির মাইলের পর মাইল পায়ে হেঁটে ডান্ডি যাত্রা দেখেছে। সম্প্রতি রাহুল গান্ধীর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে ভারত জোড়ো যাত্রা দেখেছে। তার অংশ হিসেবে এরাজ্য়ের মানুষ প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় পদযাত্রাও দেখেছে। '৯-এর দশকে লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা দেখেছে। মুরলীমনোহর যোশী যখন বিজেপির সভাপতি, তখন নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে একতা যাত্রা দেখেছে। এবার পঞ্চায়েত ভোটের আগে কার্যত সেই কায়দায় জনসংযোগ যাত্রায় নামছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

২৫ এপ্রিল থেকে ৬০ দিনে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৫০-এর বেশি জনসভায় ৩০ লক্ষের বেশি মানুষের সঙ্গে জনসংযোগের লক্ষ্য়মাত্রা নেওয়া হয়েছে। অভিষেক বলেন, আমরা মিটিং শেষে ক্য়াম্পে আসব। সেখানে বৈঠক হবে। ডিনারের ব্য়বস্থা থাকবে।

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের এই কর্মসূচির সঙ্গে অনেকেই তুলনা টানছেন কয়েক মাস আগে শেষ হওয়া রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার। যেখানে ১৪৬ দিনে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ হেঁটে পেরোন রাহুল গাঁধী। তামিলনাড়ু থেকে শুরু হওয়া সেই যাত্রা ১৪টি রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য়ে দিয়ে গিয়ে, শেষ হয়েছিল কাশ্মীরে। যদিও, তৃণমূলের জনসংযোগ যাত্রায় অভিষেকের হাঁটার কোনও কর্মসূচি নেই। অভিষেক বলেন, ভারত জোড়ো যাত্রার মতো এটা পদযাত্রা নয়। বাংলায় পদযাত্রা করতে চাইলে ২ মাসে কভার করতে পারব না। পায়ে হেঁটে করলে দেড় থেকে ২ বছর সময় লাগবে। জনসংযোগ যাত্রা করছি, তার কারণ বিভিন্ন পয়েন্টে গিয়ে কথা বলব মানুষের সঙ্গে। বাংলাকে যারা লাঞ্ছিত করে রেখেছে তাঁদের বিরুদ্ধে গর্জে ওঠার জোয়ার এই কর্মসূচি।

১৯৩০ সালে লবণের উপরে ব্রিটিশ সরকারের কর চাপানোর প্রতিবাদে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ৩৮৮ কিলোমিটার পদযাত্রা করে ডান্ডিতে পৌঁছেছিলেন গান্ধীজি। ১৯৮৩ সালে চন্দ্রশেখর ৪ হাজার কিলোমিটার পদযাত্রা করেছিলেন, প্রায় ছ’মাস ধরে। ২০০৩ সালের ৯ এপ্রিল পদযাত্রা শুরু করেছিলেন ওয়াই এস রাজশেখর রেড্ডি। অন্ধ্রপ্রদেশের ১১টি জেলায় দুই মাস ধরে ১৫০০ কিলোমিটার পদযাত্রা করার পরের বছরই কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

সেইসময় YS রাজশেখর রেড্ডির পদযাত্রার কারণে ক্ষমতা হারান তেলগু দেশম পার্টির চন্দ্রবাবু নায়ডু। আবার সেই চন্দ্রবাবুই ২০১৩ সালে রাজ্যজুড়ে ১,৭০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করার পরের বছরই ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০১৭ সালে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ছ’মাসের পদযাত্রা কর্মসূচি যা নর্মদা যাত্রা নামেই পরিচিত ছিল। ক্ষমতায় এসেছিল কংগ্রেস। গতবছর থেকে বিহারে পদযাত্রায় নেমেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পশ্চিম চম্পারন থেকে শুরু হওয়া এই জন সূরজ যাত্রাতেও সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পেরোবেন তিনি।

কর্নাটকে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে, সম্প্রতি সেরাজ্য়ে বিজয় সঙ্কল্প যাত্রা নামে একটি বিরাট পদযাত্রা করেছে বিজেপি।
উত্তরপ্রদেশেও ভোটের আগে লম্বা রথযাত্রার সূচনা করেছিলেন যোগী আদিত্য়নাথ। বিভিন্ন রাজ্য়ে ভোটের আগে নরেন্দ্র মোদির লম্বা রোড শো....কিংবা একের পর এক জনসভাও ঝড় তুলেছে। একই পথে হেঁটেছেন অমিত শাহ-জে পি নাড্ডাও।

এ রাজ্য়েও বামেদের দীর্ঘ জাঠার বহু উদাহরণ আছে। এবার জনসংযোগ যাত্রা কি পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সেরকম কোনও সুফল দিতে পারবে ? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget