এক্সপ্লোর

Abhishek Banerjee : 'আমি নেত্রীকে অনুরোধ করব...' ২১ জুলাই মঞ্চ থেকে মমতার কাছে কী চাইলেন অভিষেক?

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পাশে দাঁড়ালেন মমতা ! বুঝিয়ে দিলেন তাঁর দলে এখনও নম্বর টু অভিষেকই ! আর তর্জনে-গর্জনে অভিষেকও ধরে রাখলেন পুরনো সুর। সেই হুমকি - হুঁশিয়ারি -পাল্টার - বদলার হুঙ্কার। 

কলকাতা : তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায়, একের পর এক নেতা-নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন। অথচ আজ ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পাশেই। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পাশে দাঁড়ালেন মমতা ! বুঝিয়ে দিলেন তাঁর দলে এখনও নম্বর টু অভিষেকই ! আর তর্জনে-গর্জনে অভিষেকও ধরে রাখলেন পুরনো সুর। সেই হুমকি - হুঁশিয়ারি -পাল্টার - বদলার হুঙ্কার। 

২১ জুলাইয়ের মঞ্চ থেকে  বিপদে পড়লে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে সাহায্য় নেওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর অভিষেক তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধ করলেন,  ' মমতা বন্দ্য়োপাধ্য়ায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথচলা, যদি কেউ নিজের মাকে ত্য়াগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনওদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব,  দয়া করে আগামী দিনে একটাকেও ফেরত নেবেন না। একটাকেও ফেরত নেবেন না। আজকের এই কর্মী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা বিজেপি ক্ষমতা হবে? ক্য়াথিড্রাল রোডে এই মিটিং করার? রাজ্য সরকারে ক্ষমতায়, পুলিশ তোমার। তদন্তকারী সংস্থা তোমার। অর্থ তোমার। কেন্দ্র সরকার তোমার। মানুষ তৃণমূলের সাথে রয়েছে।' 

মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন বললেন, 'যে গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষাকবচ নিতে, তাঁদের জন্য আমি বলি ক্ষমা করুন। আপনাদের আর প্রয়োজন নেই।'

দলত্যাগীদের নিশানা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, 'যারা মমতা ব্য়ানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়াফুল চিহ্নটাকে সামনে রেখে ২০২৪-এ নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন NDA-কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং-এ ছিলেন। কীভাবে বিজেপি কাউন্টিং-এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছেন। ' 

পরিবর্তনের বাংলায় এবার এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী! বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় কালীঘাট-তৃণমূল, মেয়ো রোডে ঋতব্রত-তৃণমূল শহিদ স্মরণ করল। অন্যদিকে দিল্লির রাজঘাটে শহিদ দিবস পালন করলেন NCPI-তে মিশে যাওয়া বিদ্রোহী সাংসদরা। তৃণমূলের দুই শিবিরের আকচাআকচির বাইরে বহুদিন বাদে তেড়েফুঁড়ে উঠে শহিদ স্মরণ করল কংগ্রেসও।     

আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

 

     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget