এক্সপ্লোর

Abhishek Banerjee: মমতার বাড়িতে অভিষেক! তুঙ্গে জল্পনা

Mamata Banerjee: আজ সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূলে (TMC) নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই মমতার বাড়িতে অভিষেক (Abhishek Banerjee)। কালীঘাটে মমতার বাড়িতে অভিষেকের যাওয়া নিয়ে জল্পনা। আজ সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। রাত প্রায় ৮টা বেজে পাঁচ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোন অভিষেক।

সূত্রের খবর, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের পাঁচজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, ২ দিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন তিনি আপাতত তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ থাকতে চান। দলের কোনও নীতি নির্ধারণে এখনই থাকতে চান না, এমনটাও জানিয়েছিলেন তিনি। এরপর ক্রমশ প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বক্তব্যের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন কুণাল ঘোষ। কখনও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কখনও ফিরহাদ হাকিমের বক্তব্য। তার পরে কুণাল ঘোষের (Kunal Ghosh) পাল্টা মন্তব্য। সম্প্রতি একের পর এক ঘটনা সামনে এসেছে। এমন আবহে সোমবার সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এটা দ্বন্দ্ব সংক্রান্ত কোনও বিষয়ে বৈঠক? নাকি অন্য কোনও বিষয়ে বৈঠক। এমন প্রশ্ন উঠছে।  

এদিনই কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডায়মন্ড হারবারে অভিষেকের নিজেকে সীমাবদ্ধ রাখা নিয়ে যে খবর বিভিন্ন সূত্রে ভাসছে, সেই প্রসঙ্গেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেছিলেন, 'এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।' এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কুণাল ঘোষের তোপ, 'অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কী করে? সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন?'

দলের প্রতিষ্ঠা দিবসের দিন মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে একটি মন্তব্য করেছেন দলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।' এই নিয়েও তোপ দেগেছেন কুণাল, তাঁর দাবি, 'সুদীপদা তো দেখলেন, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী ঝাঁঝ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম।' পাশাপাশি, নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনমমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিয়েও দলের একাংশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল। 

বেশ কিছুদিন ধরেই ক্রমাগত তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রাজনীতিতে বয়সসীমা থাকা নিয়ে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ নিয়ে কিছুদিন আগেই কুণাল ঘোষ দলে নবীনদের আরও বেশি দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক বর্ষীয়ান নেতা। ফলে দলের মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোত বারবারই সামনে এসেছে। সেই আবহেই সোমবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। 

আরও পড়ুন: 'আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হবে' ফের সওয়াল কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget