এক্সপ্লোর

Kunal Ghosh: 'আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হবে' ফের সওয়াল কুণালের

TMC: নবীন-প্রবীণ দ্বন্দ্বে ফের নতুন প্রজন্মের পক্ষে সওয়াল করলেন কুণাল ঘোষ।

কলকাতা: ফের নতুন প্রজন্মের পক্ষে সওয়াল কুণাল ঘোষের। 'মমতাদি সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন। পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হব।' মন্তব্য কুণাল ঘোষের (Kunal Ghosh)। 

'নবীন-প্রবীণ দ্বন্দ্ব' ফের উস্কে দিলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তুলে ধরে, বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এদিন কুণাল ঘোষ বলেন, সিনিয়র জুনিয়র একসঙ্গে থাকা দরকার। সিনিয়র মানে এই নয়, যে শুধু ৫ জন বা ৬ জন। সিনিয়র মানে তাঁরা যাঁরা কঠিন সময়ে জান বাজি রেখে লড়াই করেছেন। আজকে মমতাদি মুখ্যমন্ত্রী,  একটা সুদূর ভবিষ্যত আসবে মমতাদি আশীর্বাদ করবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রিত্বের শপথ নেবেন।  মমতাদি সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন। পাশাপাশি আগামী প্রজন্মকে তুলে না আনলে, গতি বিঘ্নিত হবে।

কী বলছিলেন তৃণমূল নেত্রী? 

সম্প্রতি দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরের 'নবীন-প্রবীণ দ্বন্দ্ব' নিয়ে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। আর, নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার।''

নতুন প্রজন্মের পক্ষে সওয়াল: এই প্রসঙ্গে টেনে এনে এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন। আবার, পুরনোদের মধ্যে যাদেরকে আরও সামনে আনা উচিত, আরও বেশি করে আনতে হবে তাঁদেরকে সামনে। আমরা মুখে বলব পুরনোদের, আর যাঁরা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তাঁরা পিছনের সারিতে চলে যাবেন, তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে তিন-চার জন শুধু, এভাবে হয় নাকি? কিন্তু সিনিয়র মানে এই নয়, শুধু ৫ জন বা ৬ জন, সিনিয়র মানে তাঁরা যাঁরা বাংলাজুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে জান বাজি রেখে সিপিএমের সঙ্গে লড়াই করেছিল।''                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Balurghat - Sealdah: বছরের প্রথম দিন নতুন উপহার, বালুরঘাট-শিয়ালদা ট্রেনের সূচনা রেল মন্ত্রকের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget