এক্সপ্লোর

Abhishek Banerjee : 'স্টপ মি ইফ ইউ ক্যান ', ইডি-র তলবে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

ED Summoned Abhishek : 'পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে বকেয়া আদায়ের জন্য লড়াই বজায় থাকবে', পোস্ট করলেন অভিষেক

আশাবুল হোসেন, কলকাতা : মঙ্গলবার ইডি-র (ED)তলবে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerkjee )  এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূলের ( TMC )সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিল্লিতে ২ এবং ৩ অক্টোবর দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন বলে ঘোষণা। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে বকেয়া আদায়ের জন্য লড়াই বজায় থাকবে'

অভিষেক লিখলেন, '' পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং এর ন্যায্য পাওনার  দাবিতে  লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীরর কোনও শক্তিই আমায় বাংলার মানুষ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের প্রতি আমার নিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি দিল্লিতে থাকব ২রা ও ৩রা অক্টোবর বিক্ষোভে যোগ দিতে।

 থামাও আমাকে, যদি পারো ! '' 

 

মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ফের তলব করে ইডি। নিয়োগ দুর্নীতির মামলায় এটা তাঁকে ইডি-র তৃতীয় নোটিস। তবে এবার শুধু অভিষেক নয়। ইডি সূত্রে দাবি, এবার ডেকে পাঠানো হয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাবা অমিত বন্দ্য়োপাধ্য়ায় এবং লতা বন্দ্য়োপাধ্য়ায়কেও ! অভিষেকের পর, আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়।ইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মা-বাবাকে লিপস অ্য়ান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ডাকা হয়েছে। এই সংস্থা নিয়ে তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। তিনি যে বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের CEO পদে আছেন, ইডি ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক বৈঠকে তা স্বীকারও করে নেন অভিষেক। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতেও বারবার উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রসঙ্গ। গত সোমবার, ওই সংস্থার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ED-র কাছে তিনি জানতে চান, লিপস অ্যান্ড বাউন্ডসের আয়ের উৎস কী? একটি কারখানা বানানো হয়েছিল, তার বিস্তারিত তথ্য কোথায়? তদন্তে গতি কোথায়? লিপস অ্যান্ড বাউন্ডসের লাইসেন্স ছিল কিনা তাও এদিন খোঁজ করেন বিচারপতি। এই প্রেক্ষাপটেই ৩ অক্টোবর ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে ED. 

আরও পড়ুন :

হাওড়া থেকে আদিবাসীদের লম্বা মিছিল, অবরুদ্ধ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, নাকাল যাত্রীরা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?
বিনামূল্যের সরকারি বাসে “অনেক মহিলাই টিকিট কাটতে চান..”, জানতে পেরে এবার কোন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর ?
Aditi Munshi: অদিতি মুন্সির বিরুদ্ধে এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে
অদিতি মুন্সির বিরুদ্ধে এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে
Saokat Molla: চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু
চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget