এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিক্ষোভকারীদের জেল আর ধর্ষণকারীদের বেল', বিজেপিকে নিশানা করে x হ্যান্ডেলে পোস্ট অভিষেকের

Abhishek Banerjee News: শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ ও সেখানে পুলিশের টেনেহিঁচড়ে গাড়িতে তোলার ঘটনায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বৃহস্পতিবার IPAC- এর অফিসে আচমকা ইডি হানা দিয়েছিল। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ ও সেখানে পুলিশের টেনেহিঁচড়ে গাড়িতে তোলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'গণতন্ত্র শাস্তিপ্রাপ্ত। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। এজেন্সি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। বিক্ষোভকারীদের জেল আর ধর্ষণকারীদের বেল।' 

তিনি আরও লিখেছেন, 'এটাই বিজেপির নতুন ভারতের সংজ্ঞা। গোটা দেশকে যখন আত্মসমর্পণে বাধ্য করা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ প্রতিরোধ চালিয়ে যাবে। যতই শক্তি দেখাও, আমরা লড়বে, তোমাদের হারাব।'

ইডির তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্য়ক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর, মুখ্য়মন্ত্রীর কনভয় আই-প্য়াকের অফিসে যায়। যেখান থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর সহযোগীরা এবং রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ED-র আরও দাবি, এটা পরিষ্কার, যে, এই তল্লাশি অভিযান প্রমাণভিত্তিক। কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এটি টাকা নয়ছয় সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

এদিকে, ED-র বিরুদ্ধে তথ্য লুঠ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। কয়লাকাণ্ডের তদন্তে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও সংস্থার অফিসে তল্লাশিতে তুলকালাম সেই ঘটনার প্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ইডির সদর দফতর থেকে বিস্তারিত তথ্য বেলা ১২ টার মধ্যে চাওয়া হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, ED-র কোন আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন? 'সেই সময় ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল? মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে কী বলেছিলেন?' সব বিস্তারিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে, খবর সূত্রের।

এদিকে, আইপ্যাক অভিযানে ধুন্ধুমার নিয়ে এবার CBI তদন্তের দাবি। CBI তদন্তের দাবি জানাল খোদ ED। হাইকোর্টে ED-র করা পিটিশনে পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, DC সাউথ, পুলিশ কমিশনার, DG ও CBI-কে। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক, দাবি ED-র।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget