এক্সপ্লোর

Soma Chakraborty: 'যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব,' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী

'কুন্তলের কাছ থেকে ঋণ বাবদ ৫০ লক্ষ টাকা নিয়েছিলাম। যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব।' এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: 'ইডির কথা অনুযায়ী, অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জমা দিয়েছি। কুন্তলের (Kuntal Ghosh) কাছ থেকে ঋণ বাবদ ৫০ লক্ষ টাকা নিয়েছিলাম। যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব।' এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)।

কী জানালেন সোমা চক্রবর্তী?

৩ মার্চ এবং ১০ মার্চ দুদিন দুদফায় ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন সোমা চক্রবর্তী। গতকাল অর্থাৎ ১০ মার্চ ইডি দফতরে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই সমস্ত নথিপত্র পেশ করেন তিনি। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোমা চক্রবর্তীর (Soma Chakraborty) দাবি, 'যে তথ্য জমা দিতে বলা হয়েছিল দিয়েছি।  মূলত অ্যাকাউন্ট রিলেটেড সব। আইনের বিপক্ষে গিয়ে কোনও কাজ করব না।  এক বন্ধুর মাধ্যমে কুন্তলের সঙ্গে পরিচয় হয়। ২০১৮-য় একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। কুন্তল সেইসময় ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিল। পরিচিতরাই যদি সমস্যার সময় সাহায্য না করে, তাহলে কে করবে? টাকা কবে ফেরত দেব সেটা নিয়ে কোনও কথা হয়নি। কুন্তলের মাধ্যমেই কৌশানির সঙ্গে যোগাযোগ হয়েছিল। বনির সঙ্গে কোনও পরিচয় ছিল না। একটা ইভেন্ট থেকেই জানতে পারি, কৌশানী কুন্তলের পরিচিত। শান্তনুর নাম কখনও শুনিনি।'                             

তালিকায় নাম সোমার: ইডি সূত্রের দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ৭৫ জনকে মোটা টাকা পাঠানো হয়েছে। সেই তালিকায় আছেন সোমা চক্রবর্তীও। ইডি সূত্রের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ৫০ লক্ষ টাকা সোমার অ্যাকাউন্টে জমা পড়েছে। কিন্তু, কেন, কীসের জন্য এত টাকা দেওয়া হল? তা জানতে শুক্রবার সোমা চক্রবর্তীকে ডেকেছে ইডি। সল্টলেকে সিটি সেন্টার ওয়ানে সোমা চক্রবর্তীর একটি বিউটি পার্লার আছে। জানা গেছে, দক্ষিণ কলকাতার নেতাজিনগরে সোমার পৈতৃক বাড়ি।১০ বছর আগে সেখান থেকে তিনি অন্যত্র চলে যান।এখন মেয়ে ও বাবাকে নিয়ে থাকেন দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটে। একসময় সোমা ও তাঁর স্বামীর ধোসার দোকান ছিল।পরে সেই দোকান উঠে যায়।  সোমার বাবা ছিলেন পেশায় দর্জি। সেই সোমারই এখন সল্টলেকে পার্লার। দক্ষিণ কলকাতায় একাধিক ফ্ল্যাট রয়েছে।



আরও পড়ুন: Partha Bhowmik Suvendu Adhikari : পার্থ - শুভেন্দুর তুমুল কথা কাটাকাটি, শুভেন্দুর বিরুদ্ধে আনা হবে স্বাধিকারভঙ্গের নোটিস

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget