এক্সপ্লোর

ABP Poll : চরম সংঘাতে মুখ্যমন্ত্রী ও কমিশন! ভোটে লাভ হবে তৃণমূলেরই? ভোটার লিস্ট ঠিক সময়ে প্রকাশ পাবে তো?

মানুষের মন বুঝতে এবিপি আনন্দ সোশ্যাল মিডিয়ায় তিনটি প্রশ্ন রাখে। সেখানে দর্শকদের তরফে যে উত্তরগুলি এসেছে, তাতে অনেকটাই স্পষ্ট মানুষ কী ভাবছে। 

কলকাতা : কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ছুটে গেলেন বঙ্গভবনে। কখনও নির্বাচন কমিশনের বৈঠক থেকে বেরিয়ে দাবি করলেন, দুর্ব্যবহারের কারণে বৈঠক বয়কট করে চলে এসেছেন। সোমবার দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তাল হল দিল্লির রাজনীতি।  কমিশনের সঙ্গে বৈঠক থেকে সটান বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, 'আমাদের প্রশ্নের উত্তর দেয়নি, তাই আমরা নির্বাচন কমিশনকে বয়কট করে চলে এসেছি, ময়দানে লড়ে নেব।' সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।   সুর চড়িয়ে বলে ন, 'আমি অনেক নির্বাচন কমিশনার দেখেছি, কিন্তু এরকম একটি দলের জন্য কমিশন দেখেনি। এই জাতীয় নির্বাচন কমিশন দালাল।' পাশাপাশি তিনি এই হুঁশিয়ারিও দিলেন, 'আপনারা চাইলে লক্ষ মানুষকে নিয়ে আসব, চ্যালেঞ্জ রইল।' এখন প্রশ্ন নির্বাচন কমিশন ও রাজ্যের প্রধানের এমন সম্মুখ সমরে কী হতে চলেছে রাজ্যের বিধানসভা ভোটের ভবিষ্যৎ। আদৌ এসআইআর এর পর ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা সময় মতো বেরোবে তো ? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন, দিল্লিতে গিয়ে হেনস্থা হওয়ার অভিযোগ করছেন, তাতে কি রাজ্যের মানুষের মন গলবে? এই কারণে কি ভোটে পালের হাওয়া কাড়বে তৃণমূলই? এই বিষয়ে মানুষের মন বুঝতে এবিপি আনন্দ সোশ্যাল মিডিয়ায় তিনটি প্রশ্ন রাখে। সেখানে দর্শকদের তরফে যে উত্তরগুলি এসেছে, তাতে অনেকটাই স্পষ্ট মানুষ কী ভাবছে। 

1. 'দুর্ব্যবহার করা হয়েছে, বয়কট করে বেরিয়ে এসেছি। উদ্ধত-অহঙ্কারী-মিথ্যেবাদী কমিশন।' জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কমিশনের বিরুদ্ধে প্রচারকে ভোটের অস্ত্র করে রাজনৈতিক লাভ হবে তৃণমূলের?

লাভ হবে  69
লাভ হবে না 29
বলতে পারব না 2

2. বঙ্গভবনে দিল্লি পুলিশের সঙ্গে সংঘাতে মুখ্যমন্ত্রী। ঘরে-ঘরে তল্লাশির অভিযোগ। বঙ্গভবনের নিরাপত্তায় DSP-র নেতৃত্বে দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের ২২ জন কর্মী। পুলিশ বনাম পুলিশ সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে রাজধানীতে?

হ্যাঁ  91
না   8
বলতে পারব না  1

3. দিল্লিতে SIR-এ ক্ষতিগ্রস্তদের পুলিশি হেনস্থার অভিযোগ। SIR-নিয়ে আলোচনা হবে বিধানসভাতেও। এই পরিস্থিতিতে আদৌ সময়ে প্রকাশ করা যাবে চূড়ান্ত তালিকা?

প্রকাশ করা যাবে   14
প্রকাশ করা যাবে না   85
বলতে পারব না   1 

মানুষ কী ভাবছে, কী চাইছে - সব কিছুর প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ জনতার মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে  দর্শকরা কী বলছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ।  তেমনই কিছু গুরুত্ব প্রশ্ন রাখা হয়েছিল আগামী আই-প্যাকে ইডি অভিযান ও তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার বিষয়ে । তাতে মানুষ কী ভাবছে , তার একটা চিত্র উঠে এল। 

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget