এক্সপ্লোর

East Midnapore: দিঘায় তরুণীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত যুগল

East Midnapore Crime: লিভ ইন পার্টনারের সঙ্গে সম্প্রতি ঘন ঘন কথাবার্তা হচ্ছিল আরেক তরুণীর। ঘনাচ্ছিল সন্দেহের মেঘ।

ঋত্বিক প্রধান, দিঘা: তরুণীকে দিঘায় নিয়ে গিয়ে, খুন করে, রামনগর স্টেশনের কাছে মৃতদেহ ফেলার অভিযোগ যুগলের বিরুদ্ধে। ২৪ ঘণ্টার মধ্য়ে দিঘার হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ (police) । জানা গেছে মৃতার পরিচয়ও। খুনের নেপথ্য়ে সম্পর্ক নিয়ে সন্দেহ বলে অনুমান তদন্তকারীদের। (East Midnapore Crime)

দিঘার হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার: লিভ ইন পার্টনারের সঙ্গে সম্প্রতি ঘন ঘন কথাবার্তা হচ্ছিল আরেক তরুণীর। ঘনাচ্ছিল সন্দেহের মেঘ। তার জেরে ওই তরুণীকে খুনের অভিযোগ উঠল লিভ ইনে থাকা যুগলের বিরুদ্ধে। দিঘার হোটেলে খুন করে রামনগরে দেহ ফেলে আবার দিঘার হোটেলে গিয়ে ওঠা। অভিযুক্ত যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগর স্টেশনের কাছ থেকে উদ্ধার হয় ২৯ বছর বয়সী সুপ্রিয়া ঘোষের মৃতদেহ। ২৪ ঘণ্টার মধ্য়েই সুপ্রিয়াকে খুনের অভিযোগে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় দীপশেখর বসু এবং সুস্মিতা রায়কে। যাঁরা লিভ ইন পার্টনার।                             

পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা গেছে শ্য়ামনগরের বাসিন্দা সুপ্রিয়ার সঙ্গে একটি যোগ প্রশিক্ষণকেন্দ্রে আলাপ হয় দীপশেখরের। সুপ্রিয়াকে একটি চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন দীপশেখর।  সম্প্রতি বেড়াতে যাওয়ার নাম করে সুপ্রিয়াকে দিঘায় নিয়ে যান দীপশেখর ও সুস্মিতা। সেখানে সুস্মিতা সুপ্রিয়াকে খুন করেন বলে অভিযোগ। তারপর দীপশেখর ও সুস্মিতা গাড়ি করে মৃতদেহ রামনগরে ফেলে আবার দিঘার হোটেলে ফিরে যান। পুলিশের অনুমান, দীপশেখরের সঙ্গে সুপ্রিয়ার কথোপকথনে সুস্মিতার মনে সন্দেহ তৈরি হয়েছিল। সেই সন্দেহের জেরেই খুন বলে তদন্তকারীদের ধারণা। বুধবার ধৃত দীপশেখর ও সুস্মিতাকে আদালতে তোলা হলে  তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।                                         
 
অন্য়দিকে, ৫৩ দিন পর ডোমজুড়ে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। ২৫ জুলাই ডোমজুড়ে উদ্ধার হয় চাদরে মোড়া এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। মঙ্গলবার রাতে দাসনগর থেকে মৃতার স্বামী অনিল যাদবকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে অনিল সম্প্রতি আরও একটি বিয়ে করেন। প্রথম স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য পরিবারে চাপ ছিল। তার জেরেই এই খুন। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন: WB Dengue Case: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, শহরে আট দিনে মৃত ৫

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget