এক্সপ্লোর

Howrah News: কোর্টে আনার সময় পুলিশের হাত ফস্কে 'পালাল' অভিযুক্ত, উলুবেড়িয়া মহকুমা আদালতের সামনের ঘটনায় চাঞ্চল্য

Accused In Theft Escapes: আদালতে নিয়ে আসার সময় পুলিশের হাত ফস্কে পালিয়ে গেল চুরির কেসে অভিযুক্ত। শনিবার দুপুর সওয়া একটা নাগাদ উলুবেড়িয়া মহকুমা আদালতের সামনে ঘটনাটি ঘটে।

সুনীত হালদার, হাওড়া: আদালতে (court) নিয়ে আসার সময় পুলিশের (police) হাত ফস্কে পালিয়ে (run away) গেল চুরির (theft) কেসে অভিযুক্ত (accused)। শনিবার দুপুর সওয়া একটা নাগাদ উলুবেড়িয়া (uluberia) মহকুমা আদালতের সামনে ঘটনাটি ঘটে। পরে অবশ্য তাকে ধরা গিয়েছে।

কী হয়েছিল?
গত কাল চুরির অভিযোগে শেখ ফরিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছিল শ্যামপুর থানার পুলিশ। আজ সেই ফরিদুলকেই উলুবেড়িয়া আদালতে নিয়ে আসা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানালেন, পুলিশের গাড়ি থেকে নামার পরেই হাত ফস্কে পানাপুকুরে ঝাঁপ দেয় সে। পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। ধৃতকে আজই উলুবেরিয়া মহকুমা আদালতে তোলা হবে। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টার জন্য ফরিদুলের বিরুদ্ধে পুলিশ অতিরিক্ত আরও একটি ধারা যোগ করেছে। এর আগে আদালতে তোলার আগে এক অভিযুক্তের উপর হামলার ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। গত অগাস্টে ওই ঘটনায় হামলা চলে দাগি অপরাধী বলে পরিচিত টোটন বিশ্বাসের উপর।

আদালতে পেশের আগে হামলা...
গত অগাস্টের ওই ঘটনাটি ঘটেছিল ইমামবাড়া হাসপাতালে। সে বার প্রিজন ভ্যানে দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে তোলপাড় পড়ে যায়। গুলিবিদ্ধ হয় টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী। তাকে অপারেশন থিয়েটারেও নিয়ে যেতে হয়েছিল। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম ছিল টোটনের। খুন-সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন আদালতে তোলার আগে দুপুর ১২টা নাগাদ ওই দুষ্কৃীতর মেডিক্যাল পরীক্ষা করাতে ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানা যাচ্ছে। সঙ্গে ছিল আরও কয়েক জন বন্দি। হঠাৎ গুলি। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিজন ভ্যান থেকে টোটন যখন নামছে তখনই গুলি চালানো হয়। সম্ভবত রোগীর পরিজন সেজেই হাসপাতাল চত্বরে আগে থেকে বসে ছিল হামলাকারীরা। আচমকা হামলায় ইমামবাড়া হাসপাতালে আতঙ্ক ছড়ায়, প্রিজন ভ্যানে বসে থাকা বাকিদের চোখেমুখেও তখন ভয়ের ছাপ স্পষ্ট। খবর পুলিশ সূত্রে। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরের ছবিটা পাল্টা যায়। হুড়োহুড়ি, চিৎকার-চেঁচামেচি। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের গেট। পুলিশ জানিয়েছে, গুলি লেগেছে টোটনের। তাকে সোজা হাসপাতালের ভিতর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 

এবার অবশ্য হামলা নয়, পালানোর চেষ্টা অভিযুক্তের বিরুদ্ধ।  

আরও পড়ুন:বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget