এক্সপ্লোর

West Bengal Government : বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

100 Days Work : নথিভুক্তরা ঠিক সময়ে কাজ পাচ্ছেন কি না, সেটা নিশ্চিত করার জন্য অফিসারদের কাজে লাগানো হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

সুমন ঘড়াই, হাওড়া : রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এমন অবস্থায় ১০০ দিনের কাজে যারা নথিভুক্ত, তাঁদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) গত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পর এবার রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নের (Nabanna) তরফে নির্দেশিকা জারি করে যেমন জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary) সই করা যে নির্দেশিকায় জানানো হয়েছে, ১০০ দিনের কাজের জন্য যাঁরা নথিভুক্ত, তাঁদেরকে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে কাজে লাগাতে। বিভিন্ন আনস্কিলড লেবারদের কাজ তথা প্রশিক্ষণহীন কর্মচারি হিসেবে বিভিন্ন সরকাারি দফতরের কাজে ১০০ দিনের কাজে নথিভুক্তদের ব্যবহার করা হবে। পাশাপাশি নির্দেশিকা আরও জানাচ্ছে, কোন বিভাগে কতজনকে কাজে লাগানো হচ্ছে, তা খতিয়ে দেখবেন প্রতিটি বিভাগের নোডাল অফিসার। পাশাপাশি নথিভুক্তরা ঠিক সময়ে কাজ পাচ্ছেন কি না, সেটা নিশ্চিত করার জন্য অফিসারদের কাজে লাগানো হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্প চালাতে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার যে অভিযোগ তুলেছেন। পাশাপাশি একাধিকবার কেন্দ্রের কাছে অর্থের জন্য দরবারও করেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের মাঝে তুলেছেন ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থের প্রসঙ্গ। কিন্তু তারপরও এখনও সুরাহা মেলেনি।

১০০ দিনের কাজ বন্ধ থাকায় অনেক নথিভুক্তদেরই সমস্যায় পড়তে হচ্ছে। আর্থিক সমস্যার পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েনে প্রকল্প বন্ধ থাকায় তাঁদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভও। এই অবস্থায় ১০০ দিনের কাজে নথিভুক্তদের বিভিন্ন রাজ্য সরকারি দফতরের কাজে ব্যবহারের সিদ্ধান্ত তাঁদের মুখে হাসি ফোটাবে বলেই প্রত্যাশা ওয়াকিবহাল মহলের।

আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত ভোট। ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্তরা মূলত গ্রামেই থাকেন। এই অবস্থায় রাজ্য সরকারকে বারবার ঋণ নিয়ে নিশানা করছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেদন করেছিলেন 'রাজ্যকে ঋণ দেবেন না, ঋণ দিলে অপব্যবহার হবে'। তাঁর দাবি, 'দুর্ভাগ্যজনক ভাবে ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা পার করে ফেলেছে রাজ্য। রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা অন্তত ৬ লক্ষ কোটি টাকা।' 

আরও পড়ুন- ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget