এক্সপ্লোর

Acidity GERD : প্রচণ্ড বুক জ্বালা ? মুখে টক জল? উঠে আসছে খাবার? GERD নিয়ে সতর্ক না হলেই বিপদ

Gastroesophageal reflux disease : খেয়েদেয়ে বিছানায় শুলেন, আর পেট থেকে খাবারের অংশ উঠে এল মুখে ! কিংবা বুক-গলা জ্বালা করে উঠল। একেই বলে GERD।

কলকাতা : মুখে টক টক ভাব ? বুক জ্বালা ? মুখে খাবার উঠে আসছে ? সমস্যাটি মোটেই বিরল নয়, বরং বলা যায় ঘরে ঘরে এই কষ্টে ভোগেন মানুষ। আর এই অস্বস্তিগুলিকে গ্যাস অম্বল বলে অ্যান্টাসিড খেয়ে ধামাচাপা দিতে চান বেশিরভাগ মানুষ। কিন্তু অবহেলায় এই রোগ কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। এই সমস্যার ডাক্তারি নাম গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিসিজ ( Gastroesophageal reflux disease )। এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন , ডা. দেবাশিস দত্ত ( Dr. Debasis Datta ,consultant in Gastroenterology, Hepatology)। 

চিকিৎসক দত্ত শুরুতেই আমাদের জানালেন, এই সমস্যা এখন বিভিন্ন বয়সী মানুষের। রাতের দিকেই এর উপসর্গগুলি মাথাচাড়া দেয় বেশি। হয়ত খেয়েদেয়ে বিছানায় শুলেন, আর পেট থেকে খাবারের অংশ উঠে এল মুখে ! কিংবা বুক-গলা জ্বালা করে উঠল। একেই বলে GERD।

এর কারণ কী 

  • ওজন বে়ড়ে গেলে এই সমস্যা হতে পারে। আমাদের খাবার খাদ্যনালী বা এসোফেগাস মারফত পাকস্থলীতে পৌঁছায়। সেখানে অ্যাসিড নিঃসরণ হয়ে হজমের প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর শুরু হয় খাবার হজমের প্রক্রিয়া। এই অ্যাসিড মুখ উঠে আসে না, কারণ একটা মাসল এটাকে আটকায়। কিন্তু GERD বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিসিজে আক্রান্ত হলে এই মাসলটাই দুর্বল হয়ে পড়ে। আর অ্যাসিড ও খাবার উল্টোদিকে গিয়ে মুখ ফিরে যায়। তখনই বুক জ্বালা হয়। ওজন বেড়ে গেলে এই মাসলে দুর্বলতা হয়। 
  • ধূমপান বেশি করলে সরাসরি প্রভাব পড়ে এই মাসলে। মাসল দুর্বল হয়ে পড়ে।
  • অতিরিক্ত অ্যালকোহল সেবনও এর কারণ । 
  • যাঁদের খাবারে অনিয়ম হয়, যাঁদের দুটি খাবার খাওয়ার মধ্যে সময়ের ফারাক বেশি, তাঁদের এই সমস্যা হয়ে থাকে। 

কোনও কোনও সময় পেটে একধরনের ইনফেকশনের কারণেও এই সমস্যা হয়। একে Helicobacter pylori (H. pylori) infection বলে । 

এই অসুখের সমাধান কী 

  • প্রাথামিকভাবে অ্যাসিডিটি দমন করার ওষুধ অ্যান্টাসিড ট্যাবলেট। অ্যান্টাসিড লিক্যুইড ফর্মেও পাওয়া যায়। কোন ধরনের অ্যান্টাসিড এই ক্ষেত্রে প্রয়োজনীয়, তা বলে দেবেন ডাক্তাররা। তবে ডা. দত্ত বললেন, কোনও অ্যান্টাসিডই দীর্ঘদিন ধরে খাওয়া যায় না। এতে উল্টো বিপত্তি হতে পারে। তাই GERD নিয়ন্ত্রণে মূলত নজর দিতে হবে জীবনশৈলি পরিবর্তনে। 
  • দুটি খাওয়ার মাঝে বড় সময়ের ফারাক রাখলে চলবে না। 
  • ধূমপান ছাড়তে হবে।
  • মদ্যপান কমাতে হবে। 
  • সহজপাচ্য খাবার খেতে হবে । 

    কী কী সমস্যা ডেকে আনে এই রোগ
  • উপসর্গ নিয়ন্ত্রণে ওষুধ খেতেই হবে। নইলে বড় সমস্যা হতে পারে। যেমন - প্রতিনিয়ত অ্যাসিড রিফ্লাক্সের ফলে এসোফেজাইটিস ( Esophagitis ) হতে পারে। এটি খাদ্যনালীতে এক ধরনের প্রদাহ। 
  • কখনও কখনও ক্যানসারও হতে পারে। তাই জিইআরডি কারও থাকলে সতর্ক হতেই হবে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget