এক্সপ্লোর

Mithun Chakraborty Unwell : ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন, ভর্তি ICU-তে, কেমন আছেন এখন ?

Mithun Chakraborty Fall Sick : হাসপাতাল সূত্রে খবর, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী। তাঁকে অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়েছে।   গঠন করা হচ্ছে মেডিক্যাল বোর্ড।  হঠাৎ অসুস্থ হবার পর মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty Unwell ) ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। সকালে শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে তখন হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। এমআরআই করা হয় মিঠুনের। 

সূত্রের খবর, অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে সকাল ৯টা নাগাদ হাসপাতালে নিয়ে আসেন সোহম। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুন চক্রবর্তীকে পরীক্ষা করেন। এরপর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে MRI করা হয় মিঠুন চক্রবর্তীর। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। 

হাসপাতাল সূত্রে প্রথমে খবর পাওয়া যায়, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন,  সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করা হয় এমআরআই রিপোর্টের জন্য। তারপরই দেখা যায় তাঁর স্ট্রোকই হয়েছে। তার চিকিৎসা যাতে সঠিক পথে এগোয়, তার জন্য গঠন করা হচ্ছে মেডিক্যাল বোর্ড। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, "মিঠুন চক্রবর্তীকে আজ সকালে ভর্তি করা হয়েছে এবং তার  স্বাস্থ্যের মূল্যায়ণ চলছে। আমরা পরে বিস্তারিত জানাতে পারব।"

মিঠুনের অসুস্থতার খবর পেয়ে অনুরাগীরা উদ্বেল হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়া ভরে যায় আরোগ্য কামনার পোস্টে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন দেবশ্রী রায় ।  মিঠুন চক্রবর্তী ভালো আছেন, চিন্তার কিছু নেইস বলেন দেবশ্রী। তিনি বলেন, আজকেই কেবিনের স্থানান্তরিত করা হবে। 

২০১৮ সাল নাগাদ অসুস্থ ছিলেন মিঠুন। ভুগছিলেন পিঠের ব্যথায়। পিঠের ব্যথাতেই অসুস্থ হয়ে আমেরিকায় তাঁর চিকিৎসাও হয়। 

২০২৪-এ বাংলা থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে।           

আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Food Safety Department Raid: পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
পুকুরের জলে তৈরি বিরিয়ানি, পচা মাংস ! হোটেলে গিয়ে কী খাচ্ছেন ? খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ভয়ঙ্কর তথ্য ফাঁস
West Bengal News Live Updates: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
Jagannath Chattapadhyay: গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
গত ১৫ বছরে তৃণমূলের আমলে দুর্নীতির অভিযোগের তালিকা দীর্ঘ, এবার রাজ্যের এই ৩ দফতরের শ্বেতপত্র প্রকাশের দাবি উচ্চশিক্ষামন্ত্রীর
Nepal Update: তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া
তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget