এক্সপ্লোর

Haldwani Violence: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক

Madrasa Demolition: উত্তরাখণ্ডের হলদোয়ানিতে সরকারি জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করার অভিযোগ ছিল। ওই নির্মাণ বেআইনি বলে ঘোষণা করে প্রশাসন। আদালতের নির্দেশে ওই দুই নির্মাণ ভাঙতে এলাকায় পৌঁছয় পুলিশ-প্রশাসনের বড় দল। তখনই ছড়িয়ে পড়ে হিংসা।

উত্তরাখণ্ড: সরকারি জমি বেদখলের অভিযোগ ছিল। আদালতের (Court Order)  নির্দেশ অনুযায়ী সেই জমি বেদখল করতে গিয়ে তুমুল অশান্তি ছড়াল উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদোয়ানিতে। পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষের ঘটনায় ঝরল প্রাণ। দুই পক্ষ মিলিয়ে এখনও পর্যন্ত আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াইশো। গোটা শহরে কার্ফু (Curfew) জারি করা হয়েছে, দুষ্কৃতী তাণ্ডব রুখতে দেখা মাত্র গুলির (Shoot-at-Sight) নির্দেশ দেওয়া হয়েছে গোটা এলাকায়। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে সরকারি জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করার অভিযোগ ছিল। তা তুলতে পদক্ষেপ করছিল সরকার। তা নিয়ে চাপা উত্তেজনা ছিল। ওই নির্মাণ বেআইনি বলে ঘোষণা করে প্রশাসন। তারপরে আদালতের নির্দেশ নিয়ে ওই দুই নির্মাণ ভাঙতে এলাকায় পৌঁছয় পুলিশ-প্রশাসনের বড় দল। তখনই ছড়িয়ে পড়ে হিংসা। স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ পাল্টা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই সংঘর্ষ ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে হলদোয়ানির বনভুলপাড়া এলাকা।

রিপোর্ট অনুয়ায়ী, স্থানীয়দের একাংশের হামলায় একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন। ঝামেলায় মাঝে পড়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। পুলিশকর্মী, পুরসভার (Municipality) কর্মীদের লক্ষ্য করে লাগাতার পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি-বাইকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংথ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেহরাদূন ,হরিদ্বার ও উধম সিংহ নগরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অশান্তি যাতে না ছড়ায় তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকায়।

ঘটনার দিকে নজর রেখেছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি (Pushkar Singh Dham)। গোটা এলাকায় সবরকম ভাবে নিয়ন্ত্রণ বজায় করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে ওই এলাকা শান্ত করার জন্য। 

প্রশাসনের তরফে বলা হয়েছে আপাতত পরিস্থিতি নাগালের মধ্যেই রয়েছে। একাধিক ভিডিও ফুটেজের দিকে নজর রাখছে পুলিশ। কারা আসন দোষী, কারা হামলা চালিয়েছিল, কাদের ইন্ধনে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। কোনও গুজবে কান না দেওয়ার জন্য় বলা হয়েছে পুলিশের তরফে।  

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে মামলা খারিজ করেছিলেন, তিনিই কি এবার ভারতের লোকপাল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget