হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী । গতকাল হাতের অপারেশন হয়েছে মিঠুন চক্রবর্তীর। কেমন আছেন তিনি?

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী । হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী । গতকাল হাতের অপারেশন হয়েছে মিঠুন চক্রবর্তীর। কেমন আছেন তিনি?
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে একটি অপারেশন হয়েছে। অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন তিনি। অপারেশন সাকসেসফুল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
মিঠুন চক্রবর্তীকে দেখতে শুক্রবার হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । অভিনেতার চিকিৎসা করেছেন যাঁরা, তাঁদের সঙ্গে তিনি কথা বলেন। তারপর মিঠুন চক্রবর্তীকে দেখতে কেবিনে পৌঁছন তিনি।
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকারের প্রথম মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সব সময় দরাজ সার্টিফিকেট দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী হওয়ার পরও মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন,' মিঠুনদা আমাকে বলেছিলেন, দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।'এতটাই পারস্পরিক সৌহার্দ্য তাঁদের। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন চক্রবর্তী। বলেন,'যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন। আপনাকে গ্য়ারান্টি দিয়ে বলছি এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। '
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এবারের ভোটে লাগাতার প্রচারে থেকেছেন তিনি। oলের বিপুল জয়ের পর তাঁকে ধন্যবাদ জানাতে, তাঁর নিউটাউনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অকপটে বলেছেন, 'আমি মুখ্যমন্ত্রী হয়েছি, নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে মনোনীত করেছে। কিন্তু নেপথ্য়ের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত ১৫ বছরের যে বিপর্যয় সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য নিরলস চেষ্টা করেছেন।' গত কয়েকমাসে বিজেপির হয়ে অসংখ্য় রোড শো করেছেন মিঠুন চক্রবর্তী। ছুটে বেরিয়েছেন এপ্রান্ত থেকে ওপ্রান্ত। ব্রিগেডে মুখ্য়মন্ত্রীর শপথের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।
হাসপাতালে মুখ্য়মন্ত্রী দেখা করতে যাওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখে বেরিয়েই ভবানীপুরের গুরুদ্বারের উদ্দেশে রওনা হন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?























