এক্সপ্লোর

Rahul Arunoday Banerjee Death: মিলছে না নুলিয়ার কথা ! বালি-নোনা জলে বদ্ধ ফুসফুস, বহুক্ষণ নাকানিচোবানি রাহুলের

'৩০ সেকেন্ডের মধ্যে রাহুলকে উদ্ধার করা হয়' দাবি নুলিয়ার, কিন্তু ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য !


সন্দীপ সরকার, দিঘা :
  রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু। শুটিংয়ে গিয়ে কী এমন ঘটল যাতে করে প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায় ? হোটের মালিক, ক্রু মেম্বার বা সহ-অভিনেতাদের থেকে নানারকম ব্যাখ্যা শোনা যাচ্ছে, যা অনেকাংশেই পরস্পরবিরোধী। রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতাকে যে নুলিয়া উদ্ধার করেছিলেন , তাঁর দাবি, 'বারবার বারণ করেছিলাম গভীর সমুদ্রে যেতে, হাওয়ার চোটে শুনতে পারেননি কেউ'। 

রাহুল বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর থেকেই স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেন, রাহুল তলিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অনেক পরে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু শুটিং-দলের কেউ কেউ দাবি করেন, উদ্ধারে মোটেই দেরি হয়নি। একইরকম দাবি করেছেন হোটেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী নুলিয়া। তাঁর দাবি, 'প্রথমে অভিনেত্রীকে উদ্ধার করা হয়, তার ৩০ সেকেন্ডের মধ্যে রাহুলকে উদ্ধার করা হয়। সাঁতার না জানাতেই দুর্ঘটনা'। একইরকম দাবি করে, হোটেল কর্তৃপক্ষও।   

কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাতে বলা হয়েছে, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে রাহুলের। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন বলেই এই পরিণতি। তমলুক হাসপাতাল সূত্রে খবর. ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ফুসফুসের ভেতর অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল ঢুকে গিয়েছিল। আর এটা বহুক্ষণ জলের তলায় না থাকলে ঘটে না। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায় রাহুলের। 'অল্প সময় জলে ডুবে থাকলে এমনটা হয় না, ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। কম করে এক ঘন্টারও বেশি সময় জলের তলায় ডুবে ছিল বলে ধারণা।   

ধারাবাহিক, ভোলে বাবা পার করেগা-র শ্যুটিংয়ে শুক্রবার পুরো টিম তালসারিতে পৌঁছয়। শনি ও রবিবার শ্যুটিং হয়। পুলিশ সূত্রে দাবি,রবিবার শ্যুটিং চলাকালীন রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের অল্প জলে নেমেছিলেন। তখনই তাঁরা একটু গভীর জলের দিকে চলে যান। আচমকা পড়ে যান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে পড়ে যান রাহুলও। এরপর একজন সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে উদ্ধার করেন। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে রাহুলকে উদ্ধার করেন।

কিন্তু এত জনের মাঝে কীভাবে ঘটে গেল এরকম মর্মান্তিক দুর্ঘটনা? কোথাও কি গাফিলতি ছিল? নিরাপত্তার অভাব ছিল? প্রশ্নটা থেকেই যাচ্ছে।                  

সেরা শিরোনাম

Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
chorbagan sarbojanin : 'পুজোর ভিড় সামলাতে পাঠায়নি, পুলিশকে পাঠিয়েছে বুক স্টল ভাঙতে', CPM এর অভিযোগে কী বললেন মুখ্যমন্ত্রী?
'পুজোর ভিড় সামলাতে পাঠায়নি, পুলিশকে পাঠিয়েছে বুক স্টল ভাঙতে', CPM এর অভিযোগে কী বললেন মুখ্যমন্ত্রী?
CPM Book Stall : যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?
যাদবপুরে বুক স্টল ভাঙা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম, কী জানাল আদালত ?

ভিডিও

Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে
Durga Puja 2026 : টালিগঞ্জ আজাদগড় সেবক সঙ্ঘের দুর্গাপুজোর এ বারের থিম আরণ্যক | ABP Ananda
Durga Puja 2026 : রাজারহাট ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোয় রয়েছে এক বিশেষত্ব | ABP Ananda
Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda
Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget