এক্সপ্লোর

Rahul Arunoday Banerjee Death: রাহুল যেখানে জলে নেমেছিলেন, সেখানেই কি ছিল মৃত্যুফাঁদ? কেন সেখানে নামেন না পর্যটকরা?

শ্যুটিং শেষ হওয়ার মুখে  গভীর জলে নেমে যান রাহুল অরুণোদয় ও সহ অভিনেত্রী শ্বেতা। আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর সেই দুর্ঘটনা। 

কলকাতা : গত শুক্রবার শ্যুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুলরা। 'ভোলেবাবা পার করেগা'র শ্যুটিংয়ে তালসারি গিয়েছিলেন রাহুলরা। তালসারি জায়গাটি পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার ৫ কিলোমিটারের মধ্যে। পর্যটনের জন্য বিখ্যাত। তবে ঠিক যেখানে শুটিং-স্পট সেখানে বড় একটা জলে নামতেন না কেউই। আর সেখানেই শ্যুটিং শেষ হওয়ার মুখে  গভীর জলে নেমে যান রাহুল অরুণোদয় ও সহ অভিনেত্রী শ্বেতা। আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর সেই দুর্ঘটনা। 

সূত্রের খবর, তালসারির এই এলাকায় শুটিংয়ের তাঁবু পড়ে ঠিকই। কিন্তু এখানে সৈকত খুব একটা মসৃণ নয়। জলের নিচে খানাখন্দে ভরা পৃষ্ঠ। কখন কোথায় মৃত্যুফাঁদ কেউ জানে না। আছে চোরাবালিও। যেখানে অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন যে কেউ। তাই এখানে বড় একটা কেউ নামেন না জলে। আর রাহুলরা এদিন শুটিংয়ের পর নেমে যান গভীর জলে। 

গত শনি-রবিবারে শ্যুটিংয়ের পর প্যাক আপ হওয়ার কথা ছিল বলেই  খবর সূত্রের। রবিবার শ্যুটিং শেষ হওয়ার মুখে ঘটে মর্মান্তিক ঘটনা ঘটে। সিরিয়ালের শ্যুটিং চলছিল সমুদ্রের কিনারে। রাহুল ও অভিনেত্রী শ্বেতা বিকেল নাগাদ হাঁটুজলে শ্যুটিং করছিলেন, খবর সূত্রের। শ্যুটিং চলাকালীন ২ জনে এগোতে থাকেন গভীর জলের দিকে। সেখানে হঠাৎ অভিনেত্রী পড়ে যান, তারপর পড়ে যান রাহুলও। প্রত্যক্ষদর্শীদের কার কারও দাবি, সেখানে জল এতটা বেড়ে গিয়েছিল, সামাল দিতে পারছিলেন না তাঁরা। সেখানে দাঁড়ানো জিনিসপত্র বহন করার জন্য একটি বোট অভিনেত্রী শ্বেতাকে জল থেকে উদ্ধার করে। কিন্তু রাহুলকে উদ্ধার করতে অনেক দেরি হয়ে যায়। আর তিনি জলের মধ্যে নাকানিচোবানি খেতে খেতে ডুবে যান । সেই সময় তাঁর ফুসফুসে নোনা জল ও বালিতে ভরে যায় ফুসফুস। আর তাতেই মৃত্যু হয় অভিনেতার।  

যে বোটে শ্বেতাকে তোলা হয়, সেই বোট শ্যুটিংয়ের জিনিসপত্র আনা নেওয়ার জন্য ওখানে ছিল, খবর সূত্রের। শ্বেতাকে উদ্ধারের ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে শ্যুটিংয়ের ক্যামেরা থেকে। শ্বেতাকে উদ্ধারের পর থেকে আর কোনও ফুটেজ নেই ক্যামেরায়, খবর পুলিশ সূত্রে।          

অভিযোগ,  এই শুটিংয়ের জন্য যথাযথ পথে আইনি অনুমতি নেওয়া হয়নি। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ধারাবাহিকেই শুটিং করছিলেন তিনি। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন  লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার তরফে গা-ফিলতি ছিল কি? উঠছে এই প্রশ্নও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ-ISI চক্র? দিল্লি থেকে গ্রেফতার ৯ জঙ্গি
ভারতে নাশকতায় ফের সক্রিয় দাউদ-ISI চক্র? দিল্লি থেকে গ্রেফতার ৯ জঙ্গি
Bulldozer Mission: জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান
জেলায় জেলায় বুলডোজার, সপ্তাহ শেষে ৫ জায়গায় ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ, কোথায় কোথায় চলল অভিযান
Kolkata News: জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
Abhishek Banerjee: রাস্তা, ত্রাণ থেকে নারী নিরাপত্তা.. অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিলেন বিক্ষোভকারীরা
রাস্তা, ত্রাণ থেকে নারী নিরাপত্তা.. অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিলেন বিক্ষোভকারীরা
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget