এক্সপ্লোর

Aparna Sen In RG Kar: "পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হোক। আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।" RG করে আন্দোলনকারীদের পাশে অপর্ণা সেন

RG Kar Doctor Death: মঙ্গলবার বিকেলে আরজি কর হাসপাতালে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে আসেন অপর্ণা সেন সহ অন্য বুদ্ধিজীবীরা। এখানে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

কলকাতা: আরজি কর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন অপর্ণা সেন। মঙ্গলবার বিকেলে শ্য়ামবাজার থেকে মিছিল করে অন্য বুদ্ধিজীবীদের সঙ্গে আরজি কর হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল অভিনেত্রী অপর্ণা সেনের। কিন্তু তিনি জানান, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাঁটতে পারবেন না। তাই সোজা গাড়ি করেই হাসপাতালে আসবেন। সেই কথা মতো মঙ্গলবার বিকেলে আরজি কর হাসপাতালে আসার পরেই গেটের মুখে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। খুনের ঘটনার পর এতদিন কেটে গেলেও তিনি কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন করেন হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদীদের একাংশ।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মঙ্গলবার বিকেলে গাড়ি থেকে নামতে তাঁকে লক্ষ্য করে হাসপাতালের বাইরে থাকা কিছু মানুষ "চটিচাটা বুদ্ধিজীবী দূর হটো" বলে স্লোগান দিতে থাকেন। যার জেরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অপর্ণা সেন। পুলিশও বিক্ষোভকারীদের হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। 

আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা

পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অপর্ণা সেন বলেন, "আন্দোলনকারীদের যা দাবি রয়েছে তার সঙ্গে আমি ১০০ শতাংশ একমত। এই ঘটনায় রাজ্যবাসী হিসেবে আমি লজ্জিত। কলকাতার একজন নাগরিক হিসেবে এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। আমার কণ্ঠ তোমাদের সঙ্গে মেলাতে এলাম। অপরাধীদের ধরতে পারলে তাদের কঠোর ও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।"

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন 

এই ঘটনায় পুলিশের ভূমিকা সন্দেহভাজন বলে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, "ঘটনার পরেই কেন পুলিশ ধর্ষণ ও খুনের ধারায় মামলা দায়ের না করে অন্য ধারা ব্যবহার করেছে। প্রথমে কেন এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলা হল। এই বিষয়ে পুলিশের জবাবদিহি করার প্রয়োজন রয়েছে। কার নির্দেশে পুলিশ মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের জন্য ব্যস্ত হয়ে উঠল। এমনকী যে হাসপাতালে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেছে সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে। এই সমস্ত প্রশ্নের জবাব চাই। আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। এটাই আমাদের দাবি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari on RG Kar: 'স্বাধীনতা দিবসে পতাকা তুলে পদত্যাগ করুন মমতা, এই আন্দোলন থামবে না', হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget