এক্সপ্লোর

Suvendu Adhikari on RG Kar: 'স্বাধীনতা দিবসে পতাকা তুলে পদত্যাগ করুন মমতা, এই আন্দোলন থামবে না', হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on RG Kar News Mamata Banerjee: বিজেপি নেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি শেষবারের মতো স্বাধীনতা দিবসের পতাকা তুলে ওইদিন বিকেলেই পদত্যাগ করুন।'

কলকাতা: আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়ে করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে।

আরজি কর-এ চিকিৎসক মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে আজও বহাল ক্ষোভ-বিক্ষোভ। সরকারি হাসপাতালগুলিতে আজও কর্মবিরতি জারি রাখেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মঙ্গলবারও 'গো-ব্যাক স্লোগান' ওঠে। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন শুভেন্দু অধিকারী। 

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগেই ইতি টেনে দিয়েছিল। এটা তো ভয়ঙ্কর অপরাধ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। আমি বিরোধী দলনেতা হয়ে আমি প্রথম দাবি জানাচ্ছি সিবিআই তদন্তে কোর্ট তদারকি হোক। সেটা অবিলম্বে হোক। অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। নষ্ট করা হয়েছে প্রমাণ, আর যেন না করতে পারে। সিবিআই-এর উদ্দেশে বলব, অবিলম্বে বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে আটক করুন। আর অবিলম্বে এবার নবান্ন চলুন। সবাই রাস্তায় নামুন। নবান্ন থেকে তাড়াতেই হবে।'

আরও পড়ুন, 'সন্দীপ ঘোষকে এভাবে পুরস্কৃত করতে পারেন না, পদত্যাগের পরই ফের দায়িত্বে, এতই প্রভাবশালী?', রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির

এর পরই মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দেন শুভেন্দু। বিজেপি নেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি শেষবারের মতো স্বাধীনতা দিবসের পতাকা তুলে ওইদিন বিকেলেই পদত্যাগ করুন। রাজ্যপালের কাছে ইস্তফা দিন। আপনি এটাকে থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএ-রা ধর্না দেব। একমাত্র দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ' 

সোমবারই নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করকাণ্ডের তদন্তে এবার পুলিশকে ডেডলাইন দিয়েছিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এও বলেন, 'আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভিতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আর আমাদের হাতে রাখব না। আমরা CBI-কে দিয়ে দেব।' 

পুলিশকে সময়সীমা বেঁধে দিলেও, CBI-র ব্যর্থতার প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, 'নন্দীগ্রামে যখন ১৪ জন গুলিতে মারা যায়, ১০ জন হারিয়ে যায় আজও তাঁরা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআইয়ের হাতে ছিল। রিজওয়ানুরের কেসও ছিল। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল। সেই কেসটাও ছিল। মানুষ কোনও বিচার পায়নি'। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget