এক্সপ্লোর

Murshidabad News: ফের গঙ্গা ভাঙন সামশেরগঞ্জে, রাজ্য সরকারকে নিশানা অধীরের

Ganga Erosion: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা, প্রতাপগঞ্জ সহ বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন।

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। তা নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সামশেরগঞ্জের মহেশটোলায় ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্য় সরকারকে নিশানা করলেন অধীর চৌধুরী। ফোনে কথা বলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রীর সঙ্গে। পাল্টা জবাব দিয়েছে রাজ্য়ের শাসক দলও।

ফের শুরু গঙ্গা ভাঙন: ধসে গেছে গঙ্গার পাড়। ভেঙেছে নদী বাঁধ। তলিয়ে যাওয়ার মুখে গঙ্গা পাড়ের বাড়ি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা, প্রতাপগঞ্জ সহ বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে জমি-বাড়ি। ঘরছাড়া বহু পরিবার। ওই এলাকার এক বাসিন্দা পিঙ্কি সাহা বলেন, “ভয় লাগছে। ছেলে মেয়ে নিয়ে ঘুমোতে। ছেলে মেয়েও ভয় পাচ্ছে। তাও সাহস করে থাকছি। তাও ভয় লাগছে। যদি বালির বদলে পাথর দিয়ে জায়গাটা বাঁধিয়ে দেয়।’’                                 

ইতিমধ্যেই মহেশটোলায় ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মহেশটোলায় গঙ্গার পাড়ে সভাও করেন কংগ্রেসের লোকসভার দলনেতা। সভা থেকে ফোনে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়তের সঙ্গে কথা বলেন তিনি। অধীর চৌধুরীর কথায়, “বাংলার মুখ্যমন্ত্রী আজও সেই প্রকল্প পাঠাননি। আমি ২০২২ সালের নভেম্বর মাসে এখানে এসেছিলাম। তখনই আমি সব জমা করেছিলাম। এক বছর হয়ে গেল কোনও প্রকল্প পাঠায়নি। আমি তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি সচেষ্ট হন। চিঠিও লিখব তাঁকে।’’                                       

পাল্টা সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “ইদানিং উনি একটা নাটক শুরু করেছেন। মিটিংয়ে গিয়ে ফোন করছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। যখন সংসদের অধিবেশন চলে, যখন উনি দিল্লিতে থাকেন তখন কী ওনার মুখ ফোটে না। তখন কী উনি এটা নিয়ে আলোচনা করতে পারেন না। এটা ভোটের রাজনীতি করার জন্য় উনি নেমেছেন। মানুষকে দেখাচ্ছেন উনি কতটা সক্রিয়। এই সক্রিয়তা সংসদে দেখালে খুশি হতাম। এটা ভোটের রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করছে। কাজ আমরা করছি।’’

আরও পড়ুন: Flat Corruption Case: ফ্ল্যাট বিক্রির নামে তোলা কোটি কোটি টাকা কোথায় গেল? রূপলেখাকে প্রশ্ন ইডির

সেরা শিরোনাম

মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Success Story: নিত্যদিনের অভাব, ১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা—সব পেরিয়ে ISRO-তে জায়গা করে নিলেন বাংলার দেবজিৎ
নিত্যদিনের অভাব, ১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা—সব পেরিয়ে ISRO-তে জায়গা করে নিলেন বাংলার দেবজিৎ
West Bengal News LIVE: বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
Agnimitra Paul: ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget