এক্সপ্লোর

Adhir Chowdhury : '২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন, মানিকতলায় কেন এখনও নয়?', কমিশনে চিঠি পাঠাচ্ছেন অধীর

By-Poll : গত বছর ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

কলকাতা : '২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন, মানিকতলায় কেন এখনও হল না ?' প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠাচ্ছেন অধীর চৌধুরী। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর এক মাসের মধ্যে সাগরদিঘিতে উপনির্বাচন। 'সাধন পাণ্ডের মৃত্যুর পর ১১ মাস কাটতে চললেও মানিকতলায় উপনির্বাচন হল না কেন? রাজ্য সরকার কি নির্বাচন কমিশনে ঠিকঠাক তথ্য পাঠাচ্ছে না ? সেজন্যই কি মানিকতলায় এখনও উপনির্বাচন হল না, এমনই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

গত বছর ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ট্যুইটারে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) লেখেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী হন। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে। 

অন্যদিকে, গত বছর ডিসেম্বর মাসে প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বহরমপুরের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। যারপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় মন্ত্রী সুব্রত সাহার। বয়স হয়েছিল ৬৯ বছর।

ভারত জোড়ো যাত্রার মাঝে সুব্রত সাহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'সুব্রতদার মৃত্যুতে অত্যন্ত দুঃখ পেয়েছি। উনি একসময় কংগ্রেসের অত্যন্ত সক্রিয় এক নেতা ছিলেন। আমাদের কখনও নেতৃত্বও দিয়েছেন। তিনি তৃণমূল করলেও কখনও হিংসা-সংকীর্ণতার রাজনীতি করেননি। তাই মুর্শিদাবাদে সুব্রতদা সম্পর্কে আমরা বলতাম দৈত্যকুলে একজন প্রহ্লাদ। '

২০১১ সালে সাগরদিঘি (Sagardighi) থেকে মুর্শিদাবাদে (Murshidabad) একমাত্র তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। ২০২১ বিধানসভায় জিতে টানা তৃতীয়বার বিধায়ক হয়েছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে ফাঁকা পড়ে থাকা ওই আসনে ২৭ ফেব্রুয়ারি  উপনির্বাচন (By-election)। ২ মার্চ ভোটের গণনা। ২৯ ডিসেম্বর বহরমপুরে হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয় মন্ত্রী (Minister) সুব্রত সাহার।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget