এক্সপ্লোর

Jalpaiguri News:দিনতিনেক নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার কিশোরীর বস্তাবন্দি দেহ

Body Discovered:দিনতিনেক নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার হল কিশোরীর বস্তাবন্দী দেহ। গ্রামবাসীদের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দিনতিনেক নিখোঁজ থাকার পর ডুডুয়া নদীর পার থেকে উদ্ধার হল কিশোরীর বস্তাবন্দী দেহ। গ্রামবাসীদের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েত এলাকার ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। 

কী জানা গেল?
গত শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বেরিয়ে খেলাধুলো করছিল ওই কিশোরী। পুলিশ সূত্রে খবর, একেবারে বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে যায় সে। সেই ঘটনার ৭২ ঘণ্টা পর খগেনহাট এলাকা থেকে তার দেহ উদ্ধার হয়। খবর এসেছিল, বস্তাবন্দি অবস্থায় একটি দেহ দেখতে পেয়েছেন খগেনহাট এলাকার বাসিন্দারা।  ধূপগুড়ি এবং আলিপুরদুয়ারের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বস্তাবন্দি অবস্থায় দেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। তার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। এর আগে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। থানায় আগুন লাগানো থেকে ইটবৃষ্টি,পাল্টা ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ব্যবহারে, যুদ্ধক্ষেত্রের চেহারা গোটা থানা চত্বর। ওই ঘটনা ঘিরে যখন কালিয়াগঞ্জ জ্বলছে, তখনই এলাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, মালদার কালিয়াচকের উজিরপুরে আর এক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। চাষের জমিতে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

নানা ঘটনা....
ওই ঘটনায় প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মৃত ছাত্রীর বাড়ি মালদা থানা এলাকায়। পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়। পরিবার সূত্রে জানানো হয়েছিল, ঘটনার আগের দিন নাবালিকা ছাত্রীকে ফোন করে কেউ ডেকে পাঠায়। বাবা-মাকে লুকিয়ে বিকেলের দিকে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফোন করে বলে, কালিয়াচকে এসেছে। পর দিন সকালে ফিরবে। কালিয়াচকে কিশোরীর আত্মীয়ের বাড়ি রয়েছে। পরিবার ভেবেছিল, সে আত্মীয়ের বাড়িতে  গিয়েছিল। এরপর, পর দিন সকালে মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। তার মধ্যেই বিজেপি এবং সিপিএমের মহিলা সংগঠন মহিলা সমিতির সদস্যদের বচসা ও ধাক্কাধাক্কি হয়। কিন্তু প্রশ্ন হল, রাজ্যের নানা প্রান্তে কিশোরী নির্যাতন তথা খুনের অভিযোগে রাশ পরানো যাচ্ছে না কেন? কালিয়াগঞ্জ ও কালিয়াচকের পর ধূপগুড়ির ঘটনা ঘিরে ফের সামনে এই প্রশ্ন।

আরও পড়ুন:দিল্লিতে তৃণমূলের ধর্না ঘিরে ধুন্ধুমার, জুতো হারালেন সুজিত ! ফোন হারালেন শান্তনু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget