এক্সপ্লোর

Nadia: নদিয়ার চাপড়ায় দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না

Nadia News: অভিযোগ প্রায় ১২ ভরি সোনার গয়না, ৬০ভরি রুপোর গয়না ও আড়াই লক্ষ টাকা চুরি গিয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় মেলা চলছিল। শিবির পাড়ার বাসিন্দা বিশা শেখ মেলায় দোকান বসিয়েছিলেন।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার চাপড়ায় দুঃসাহসিক চুরি। রবিবার রাতে নদিয়ার (Nadia) চাপড়ার বড় আন্দুলিয়া শিবির পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ প্রায় ১২ ভরি সোনার গয়না, ৬০ভরি রুপোর গয়না ও আড়াই লক্ষ টাকা চুরি গিয়েছে। জানা গিয়েছে ওই এলাকায় মেলা চলছিল। শিবির পাড়ার বাসিন্দা বিশা শেখ মেলায় দোকান বসিয়েছিলেন। এছাড়াও ওই এলাকায় তাঁর একটি স্থায়ী দোকান আছে। সেই কারণেই এদিন সন্ধে থেকেই বাড়িতে কেউ ছিলেন না। প্রত্যেকে দোকানে ব্যস্ত ছিলেন। অভিযোগ রাত্রি ১০.৩০ নাগাদ তারা বাড়িতে ফিরে দেখেন আলমারির তালা ভাঙ্গা, জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। এরপর তাঁরা লক্ষ্য করেন আলমারিতে রাখা ১২ ভরি সোনার গয়না, ৬০ ভরি রুপার গহনা ও আড়াই লক্ষ টাকা উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। তারা এসে তদন শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

দক্ষিণ ২৪ পরগণার (South 24 Paraganas) ক্যানিংয়ে (Canning) লাগাতার চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এক ব্যবসায়ী সহ মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। প্রায় দিন পনেরো ধরে ক্যানিংয়ে একের পর এক চুরির ঘটনা ঘটছিল। কখনও পুলিশ কর্মীর বাড়িতে চুরি হচ্ছিল তো কখনও ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টারে। সম্প্রতি একটি বাড়িতেও চুরি হয়। তদন্তে নেমে তিন দুষ্কৃতী ও চোরাই মাল বেচাকেনার করার অভিযোগে এক ব্যবসায়ীকে পাকড়াও করে ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই সামগ্রী। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

তার কিছুদিন আগেই, দিন দুই আগে এক অভিনব কৌশলে মায়ের কোল থেকে শিশু চুরি (Child Theft) করার ঘটনা ঘটে। এমনই ঘটনা ঘটে হুগলির (Hooghly) চাঁপদানি (Chapdani) বাজারে। অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ (Police)। গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই শিশুর পরিবার। গত মঙ্গলবার বিকালে চাঁপদানি বাজার এসেছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর  শিশুসন্তান। বয়স প্রায় একমাস। গঙ্গা পুজোর বাজার করতে চাঁপদানি বাজারে এসেছিলেন মা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget