এক্সপ্লোর

Howrah Promoter Death: CCTV ফুটেজে ছবি, রয়েছে টাওয়ার লোকেসন ও! কিন্তু ২ দিন পার হলেও হাওড়ার প্রোমোটার খুনে অভিযুক্তদের ধরতে পারল না পুলিশ!

Howrah Promoter Death News: কেন এখনও অধরা অভিযুক্ত? কোন পথেই বা পালিয়েছে তারা?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় মূল দুই আততায়ী এখনও অধরা।
  • দুই আততায়ী মোটরবাইক ও ট্যাক্সি ব্যবহার করে কলকাতায় পালিয়েছে।
  • আততায়ীদের সাহায্য করার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
  • প্রশাসনিক ভবনের কাছে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার, কলকাতা: হাওড়ায় প্রোমোটার খুনের পর ২ দিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। কিন্তু কোথায় মূল আততায়ী হারুন খান ও রোহিত হোসেন? CCTV ফুটেজে যাঁদেরকে প্রকাশ্য রাস্তায় গুলি করতে দেখা গিয়েছে, সেই ২ আততায়ী এখনও অধরা। হারুন-রোহিতদের সাহায্য করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক হারুন খানের তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিও ও ছবি। কোনও ছবিতে দেখা যাচ্ছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে বসে আছে হারুন। কোনও ছবিতে তৃণমূল বিধায়কের গা ঘেঁষে হাঁটতে দেখা যাচ্ছে হারুনকে।

কিন্তু কেন এখনও অধরা অভিযুক্ত? কোন পথেই বা পালিয়েছে তারা? পুলিশ সূত্রে খবর, প্রথমে অন্যের মোটরবাইকে চেপে চম্পট। তারপর ট্যাক্সি ধরে কলকাতার দিকে রওনা। বুধবার ভোরে হাওড়ায় প্রোমোটারকে খুন করার পর এভাবেই দুই আততায়ী পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তাদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে কলকাতার জোড়াসাঁকোয়।

সূর্যের আলো তখনও ফোটেনি। বাড়ির লোকের অভিযোগ, তখনই বাড়ি থেকে ডেকে আনা হয়েছিল প্রোমোটার সফিক খানকে। তারপর রাস্তার মাঝেই কোল্ড ব্লাডেড মার্ডার! প্রথমে পিছন থেকে মাথায় গুলি... যুবক লুটিয়ে পড়লে, তারপর ফের গুলি। মোট ৬ রাউন্ড... বুধবার ভোরে এরকমই হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকে হাওড়ার পিলখানা এলাকা। খুনের পরই চম্পট দেয় দুই আততায়ী। হারুন খান...ও রোহিত হোসেন। যাদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

নিহত প্রোমোটারের দিদি আনোয়ারি বেগম বলছেন, 'হারুন বলেছে তোর সঙ্গে কথা আছে, তুই আয়। ও তো জানে না, মেশিন নিয়ে এসেছে। জানে, এমনি এসেছে। নর্মাল। ও গেছে। ফোন করে ডেকেছে, তুই আয়, তোর সঙ্গে কথা আছে। ও এসেছে খালি হাত। ওর সঙ্গে তো আমার ভাইয়ের শত্রুতা নেই। ও কেন মারবে আমার ভাইকে। রোহিত কেন মারবে! রোহিতকে আমার চাই।' কিন্তু, খুন করে তারা কোথায় পালিয়ে গেছে? এলাকার CCTV ফুটেজ দেখার পর, পুলিশ সূত্রে দাবি, পিলখানা সেকেন্ড বাইলেন থেকে পালিয়ে, তারা GT রোডের দিকে যায়।

সেখানে এক মোটরবাইক আরোহীকে দাঁড়াতে বলে। কিন্তু, সে দাঁড়ায়নি। পরে আরেকজনের মোটরবাইকে চেপে তারা কিছুদূর পর্যন্ত যায়। পুলিশ সূত্রে আরও দাবি, মোটরবাইক থেকে নেমে একটি ট্যাক্সিতে ওঠে আততায়ীরা। সেখান থেকে কলকাতার দিকে চলে যায়। পুলিশ সূত্রে দাবি, আততায়ীদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গেছে কলকাতার জোড়াসাঁকোয়। যেখানে তাঁদের সাহায্য করার অভিযোগে, ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে একজন মহম্মদ বিলাল। 

হাওড়ার পিলখানা এলাকার যেখানে প্রোমোটারকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার খুব কাছেই রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। পিলখানা সেকেন্ড লেন থেকে গোলাবাড়ি থানার দূরত্ব মেরেকেটে দেড় কিলোমিটার। হাওড়ার জেলাশাসকের অফিসের দূরত্ব আড়াই কিলোমিটারেরও কম। হাওড়ার পুলিশ কমিশনারের অফিসও আড়াই কিলোমিটারেরও কম দূরত্বে। এরকম একটা জায়গায় কাউকে খুন করে, দুষ্কৃতীরা পালিয়ে যায় কী করে? কোথায় নেমেছে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা? ছত্রে ছত্রে উঠছে প্রশ্নগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget