এক্সপ্লোর

Rail Project: জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেলের প্রকল্পের! এল বড় নির্দেশ!

Rail Project Update: শুভেন্দু অধিকারী বলেন, 'রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি ৬১টি রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন।

কলকাতা: বিজেপির সরকার আসার পরেই চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছিল। এবার রাজ্যে থমকে থাকা বাকি রেল প্রকল্পগুলোরও জট কাটতে চলেছে। পশ্চিমবঙ্গে রেলের ৬১টি প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে রাজনৈতিক পালাবদল বদলের পরেই, থমকে থাকা চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছে। সরকার বদলাতেই শুরু হয়েছে কাজ! এবার এ রাজ্যে রেলের জমি-সহ বিভিন্ন জটে আটকে থাকা, প্রায় ৬১টি প্রকল্পের জমি দেওয়ার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

৬১টি প্রোজেক্টের জন্য জমি

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি ৬১টি রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু জমির জন্য আটকে ছিল। আমরা জমি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছি। ৬১টা নতুন রেলপ্রকল্প হিলি-সহ, হিলি বেশিরভাগটাই হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। আমার নন্দীগ্রাম-সহ। ৬ একর জমি রাজ্য সরকার দেয়নি। ৭৪ একর জমিতে রেল পুরোমাত্রায় কাজ করছে।' পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর বলেন, 'বিভিন্ন রেলওভার ব্রিজ, আন্ডার পাস আটকে রয়েছে। আমরা ১০০ শতাংশ টাকা দেব বললেও করতে দেয়নি। এখন রাজ্যের তরফে একজন নোডাল অফিসার রেখে দেওয়া হয়েছে। এটাতে সুবিধা হবে।'

কী কী কাজে হাত দেওয়া হবে?

বিগত তৃণমূল সরকারের শাসনকালে, বারবার বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সংঘাত দেখেছে পশ্চিমবঙ্গবাসী। তাতে বাদ যায়নি এ রাজ্যের রেলের প্রকল্প গুলিও! গত বছরের শীতকালীন অধিবেশনে সংসদে দাঁড়িয়ে এই ইস্যুতে রাজ্যের তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন রেলমন্ত্রী। তাঁর মুখে উঠে আসে জমি জট থেকে আইনশৃঙ্খলাজনিত সমস্যা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'পশ্চিমবঙ্গে ৯৯টি ROB (ফ্লাই ওভার এবং আন্ডারপাস)-র কাজ আটকে আছে, রাজ্যে সরকারের সহযোগিতার অভাবে। ২৭টি ROB এবং আন্ডারপাসে রাজ্য সরকারের NOC মেলেনি, ১০টি ফ্লাই ওভার এবং আন্ডারপাসের জমি অধিগ্রহণ বাকি আথে, ৭টি ফ্লাইওভার এবং আন্ডারপাসের দেরির মূল কারণ আইনশৃঙ্খলা।'

মেট্রোর কাজে গতি

কর্তৃপক্ষের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাতে আটকে ছিল চিংড়িঘাটায় দমদম-জোকা মেট্রো প্রকল্পের মাত্র কয়েকশো মিটারের কাজ! বিজেপি সরকার আসার পরই বকেয়া সেই কাজ শুরু হয়েছে। এবার থমকে থাকা বাকি প্রকল্পগুলির জট কাটাতে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'আপনাদের জোকা থেকে দমদম মেট্রো, মাত্র ৬৬৬ মিটার চিংড়িঘাটাতে যে আমাদের জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে ভাল সুযোগ রয়েছে, সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করে ডবল ইঞ্জিনের হাইস্পিডে আমরা ছুটব একসঙ্গে। এখানে কেন্দ্রীয় সরকারের সংস্থা, রাজ্য সরকারের সংস্থা একসঙ্গে কাজ করবে।' এই বিষয়ে কুণাল ঘোষ বলেছিলেন, 'এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা রাজ্য সরকার করেনি, ওটা রাজ্য সরকার করেনি, তার কোথাও যদি কোনও টেকনিক্যাল কারণও থাকে রাজ্য সরকার চেষ্টা করেছিল। '

আরও পড়ুন: Chingrighata Metro: ১৮ মাসের আটকে থাকা কাজ শেষ হচ্ছে ১২০ ঘণ্টারও কম সময়ে! কতদূর এগোল চিংড়িহাটা মেট্রোর কাজ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Advertisement

ভিডিও

Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget