এক্সপ্লোর

Chingrighata Metro: ১৮ মাসের আটকে থাকা কাজ শেষ হচ্ছে ১২০ ঘণ্টারও কম সময়ে! কতদূর এগোল চিংড়িহাটা মেট্রোর কাজ?

Chingrighata second phase work: প্রথম দফায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের ওপর বসানো হয় কংক্রিটের গার্ডার। শুক্রবার থেকে দ্বিতীয় দফায় ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ দ্রুত গতিতে চলছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে।
  • ১৮ মাস ধরে stalled থাকা মেট্রোর কাজ নতুন সরকার আসার পর দ্রুত গতিতে শুরু হয়েছে।
  • কাজ চলাকালীন ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে।
  • চিংড়িঘাটা মেট্রো চালু হলে নিউ গড়িয়া থেকে নিউ টাউন এবং বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।

অরিত্রিক ভট্টাচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: জোরকদমে চলছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ। চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত। ইএম বাইপাসে করা হয়েছে যান নিয়ন্ত্রণ। প্রায় ১৮ মাস ধরে বিভিন্ন টালবাহানায় থমকে ছিল কাজ! আর সেটাই শেষ হতে চলেছে মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে! সরকার বদলের পর বদলে গেল কাজের গতিও! যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ। গত সপ্তাহে চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশের আটকে থাকা অংশের কাজ শুরু হয়।

প্রথম দফার কাজে কতটা অগ্রগতি?

প্রথম দফায় ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের ওপর বসানো হয় কংক্রিটের গার্ডার। শুক্রবার থেকে দ্বিতীয় দফায় ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে অনুমতি-জটে আটকে ছিল মেট্রো প্রকল্পের অরেঞ্জ লাইনের এই কাজ। মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনের জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু কাজ শুরু হয়নি। অথচ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তড়িঘড়ি কাজ শুরু হয়ে যায়। শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়। চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

কোন রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে গাড়ি? কোন রাস্তাই বা খোলা?

দ্বিতীয় দফার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন নিয়ে আসতে হবে। পাশাপাশি উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতে পারবে না কোনও পণ্যবাহী গাড়ি। চিংড়িঘাটার এই কাজ শেষ হলে মেট্রো পরিষেবা পৌঁছে যাবে সেক্টর ফাইভ হয়ে নিউটাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি চলে যাওয়া যাবে বিমানবন্দর। কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন ৩১ কিলোমিটার দীর্ঘ। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেক্টর ফাইভ পর্যন্ত লাইন নিয়ে যাওয়া লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Ayushman Bharat: জুলাই থেকেই 'আয়ুষ্মান ভারত', ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়! স্বাস্থ্য নিয়ে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget