এক্সপ্লোর

Suvendu Adhikari : লক্ষ্য জ্বালানীর ব্যবহারে রাশ! প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়েও কমছে গাড়ির সংখ্যা

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে নিজের কনভয়ে গাড়ি কমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অনুসরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। 

কলকাতা : পেট্রোল ডিজেল ব্যবহারে রাশ টানার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ব্যক্তিগত গাড়িতে ঘোরাঘুরি, বিমানযাত্রা কমিয়ে বেশি করে গণপরিবহণ ব্যবহার করায় জোর দিচ্ছেন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কটের কথা সরাসরি না-বললেও প্রধানমন্ত্রী স্পষ্টতই আগামীর আশঙ্কার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন 'আমাদের তো আর তেলের কুয়ো নেই' ! সাধারণ মানুষকে জ্বালানি ব্যবহারে রাশ টানতে বলার পাশাপাশি নিজেও কমিয়েছেন কনভয় গাড়ির পরিমাণ। 

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে নিজের কনভয়ে গাড়ি কমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ( Amit Shah) কনভয়েও গাড়ির সংখ্যা কমানো হয়েছে বলে সূত্রের খবর। জ্বালানি খরচ কমানো এবং অপ্রয়োজনীয় যানবাহন নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

শুভেন্দু অধিকারীর কনভয় নিয়েও নির্দেশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ( Suvendu Adhikari) এই পরিস্থিতিতে কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী  প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, নিরাপত্তা বজায় রেখেই যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এসপিজির প্রোটোকলের অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

হায়দরাবাদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে ভাদোদরা ও গুয়াহাটিতে তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, পেট্রোল-ডিজেলের ব্য়বহার কম করতে হবে। নরেন্দ্র মোদির বার্তার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করতে বলেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রীর কনভয়েও গাড়ির সংখ্যা কমানো হয়েছে।   

দিন কয়েক আগে হায়দরাবাদের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যবহার কমিয়ে আনার উপর জোর দেন। অপ্রয়োজনীয়ভাবে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করারও পরামর্শ দেওয়া দেন।

জ্বালানি সাশ্রয়ে বিশেষ জোর

প্রধানমন্ত্রী পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যবহার কমিয়ে আনার উপর জোর দেন। অপ্রয়োজনীয়ভাবে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করারও পরামর্শ দেন।  সরকারি ও প্রশাসনিক স্তরে কনভয়ের গাড়ির সংখ্যাও কমানোর উদ্যোগ নিতে বলেন। পাশাপাশি ধাপে ধাপে ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার বাড়ানোর কথাও বলেন। 

ভার্চুয়াল মিটিং ও অনলাইন কনফারেন্স বাড়ানোর পরামর্শ

সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে মুখোমুখি বৈঠকের পরিবর্তে ভার্চুয়াল মিটিংয়ের উপর জোর দিতে বলেন তিনি। Zoom, Microsoft Teams-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন কনফারেন্স বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর ফলে যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় সম্ভব হবে বলে মনে করা হয়। 

স্কুলে অনলাইন ক্লাস চালুর ভাবনা

কিছুদিনের জন্য স্কুলগুলিতে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনা করার কথা বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

গণপরিবহন ও কারপুলিং ব্যবহারে উৎসাহ

ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো, বাস ও অন্যান্য গণপরিবহন ব্যবহারের উপর গুরুত্ব দেন। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে কারপুলিং করার পরামর্শও দেন।  

সোনা কেনা ও বিদেশ ভ্রমণে সংযমের বার্তা

বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ কমাতে আগামী এক বছরের জন্য সোনা কেনা কমানোর পরামর্শ দেন। পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বাতিল বা কম করার কথাও বলেন। 

আরও পড়ুন : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা

 

 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget