এক্সপ্লোর

Kurmi Leader Arrest: কনভয়ে হামলাকাণ্ডে জের, বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা

West Bengal News: এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়েছিল।

কলকাতা: বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। অভিষেকের (Abhishek Banerjee)কনভয়ে হামলাকাণ্ডে কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৮ জন গ্রেফতার। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা। গতকালই হামলাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১২। 

কী ঘটেছিল?

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়ে কুড়মিদের ক্ষোভ। ইটবৃষ্টি, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর। তৃণমূলকর্মীদের মারধর থেকে ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। ওঠে চোর চোর স্লোগান। আজ পশ্চিম মেদিনীপুরের শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার আগে, শুক্রবার সন্ধেয় কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঝাড়গ্রামের গড় শালবনিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই গড় শালবনিতে জমায়েত করছিলেন কুড়মিরা। বিকেলের দিকে মিনিট ৪০ রাস্তা অরবোধও করা হয়। সন্ধেয়, দহিজুড়ির কর্মসূচি শেষ করে লোধাশুলির দিকে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন, ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনিতে উত্তেজনা ছড়ায়। অভিষেকের গাড়ি চলে যেতেই শুরু হয় মুহুর্মুহু ইটবৃষ্টি। মারধর করা হয় তৃণমূল কর্মীদের। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। আহত হন ঝাড়গ্রাম থানার আইসি-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।                                

শুক্রবার রাতে কনভয় ঘিরে ধুন্ধুমারকাণ্ডের পর কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। এরপরই তৎপর হয় পুলিশ। রাত থেকেই শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় ৪ জনকে। তাঁদের বিরুদ্ধে মোট ১৪টি ধারা দেওয়া হয়েছে। তারমধ্য়ে ৬টি জামিন অযোগ্য় ধারা। এরমধ্য়ে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়য়ন্ত্র, সরকারি কর্মীদের মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা ও মারধরের ধারা।  

বদলির পর এবার গ্রেফতার: হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়েছিল। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয়। 

আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget