এক্সপ্লোর

Kuntal Ghosh: দু'দফায় CBI জিজ্ঞাসাবাদের পর, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়িতে ইডির হানা

সম্প্রতি, কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

কলকাতা: দু'দফায় সিবিআই-এর (cbi) জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, যুব তৃণমূল নেতা, কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়িতে এবার ইডির হানা। চিনার পার্কের কাছে এই অভিজাত আবাসনে ২টি ফ্ল্য়াট রয়েছে কুন্তলের। আজ সকালে, ইডির ১০-১২ জন আধিকারিকের একটি টিম ২টি ভাগে ভাগ হয়ে গিয়ে তল্লাশি অভিযান চালায়।

সম্প্রতি, কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কুন্তল ঘোষকে বুধ ও বৃহস্পতিবার দু'দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তাপস মণ্ডলের দাবি মতো সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার তথ্য সঠিক কি না, তাঁর কাছে কারা আসতেন? এই সমস্ত কিছুই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। 

নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের তোলা অভিযোগ সম্পর্কে এদিন প্রশ্ন করা হয় যুব তৃণমূল নেতাকে। আজ নথি নিয়ে নিজাম প্যালেসে সিবিআই অফিসে আসেন তাপস মণ্ডলের আইনজীবীও। 

পরপর দু'বার সিবিআইয়ের তলব এড়িয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ! অবশেষে বুধবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন দুপুর তিনটে নাগাদ, আইনজীবীদের সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে আসেন কুন্তল। 

নিয়োগ মামলার তদন্তে এর আগে, হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ!

সিবিআই সূত্রে দাবি, তাপস মণ্ডলের করা অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় কুন্তল ঘোষকে। ১৯ কোটি লেনদেনের অভিযোগ সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়। অফলাইন রেজিস্ট্রেশন, টাকা নিয়ে চাকরির বিষয়েও কুন্তলকে একাধিক প্রশ্ন করেন গোয়েন্দারা। তাঁর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগাযোগ ছিল কিনা, কী কারণে তিনি বিকাশ ভবনে যেতেন, তাও জানতে চাওয়া হয়।  

যদিও মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা।  এদিন কুন্তল সম্পর্কে আরও তথ্য চেয়ে পাঠানো হয়েছিল তাপস মণ্ডলের থেকে। সিবিআই সূত্রে দাবি, জানতে চাওয়া হয়েছিল, কারা আসতেন, কতগুলো কলেজের সঙ্গে যোগ ছিল কুন্তল ঘোষের। কারা কারা কুন্তলের ঘোষের সঙ্গে দেখা করতে আসতেন। এদিন দুপুরে এসইসব নথি আদালতে জমা দেন, তাপস মণ্ডলের আইনজীবী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget