এক্সপ্লোর

Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা

Agnimitra Paul On Jadavpur University : দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা! কড়া সমালোচনা করলেন অগ্নিমিত্রা পাল।


কলকাতা : RSS-এর ছাত্র সংগঠন ABVP এবং SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে দফায় দফায় অশান্ত হয়েছে গর্বের যাদবপুর বিশ্ববিদ্য়ালয় । ভূলুণ্ঠিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। শিল্পাচার্য নন্দলাল বসুর নকশা করা এই এমব্লেমে পড়েছে বিক্ষোভকারীদের লাথি ! সেই ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ঘটনার পরও দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে যাদবপুর নিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি ।  আক্রমণের সুর শোনা গেছে অর্জুন সিং-এর গলাতেও! তবে এই আবহে উল্টোসুরে কথা বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

মন্ত্রী বললেন, ' যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে খ্য়াতি,  স্বাধীনতার সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা  বাইরের ছেলেরা ভেতরে ঢোকে ,  we don't support it। সে যে দলেরই হোক, আমার দলের হলেও, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি  কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে আনবেন না। বাইরে রাখুন। যাঁরা ভিতরে রয়েছেন, যাঁরা ভাইস চ্যান্সেলর রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাঁরা দেখবেন, যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থায়ন, মমতাায়ন। আমাদের সময় এরকম কেউ বলতে পারবেন না , কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন, তাঁরা কেউ পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়। We don't want to, kind of, সবকিছু পলিটিক্সে আনা ... কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে। এবং আমার দলের লোকেরাও যদি এই কাজটা করে, we don't support it ' 

এ নিয়ে শুক্রবার ক্ষোভ ঝরে পড়ে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। তিনি বলেন, ' সবথেকে আমার খারাপ লেগেছে, যাদবপুরের যে এমব্লেমটা, সেটা... কীরকমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি। আবার সারানো যাবে। কিন্তু অসম্মান করা হয়েছে। সেটার কোনও সন্দেহ নেই।'  

শিক্ষামন্ত্রী দীপক বর্মণ বলেন, 'FIR দায়ের করতে দেরি হল কেন, এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে, এবং বিষয়টা উচ্চ শিক্ষামন্ত্রকেরও বটে। তবে যেটুকু খবর আছে, কিছু বাজে লোক সেখানে, যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে, আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবে।' 

গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্র-ছাত্রীরা, যার জন্য় গোটা দেশ গর্বিত, সেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সম্মান নষ্ট করল যারা, তাদের বিরুদ্ধে কি কোনও ব্য়বস্থা নেবে প্রশাসন? 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
Advertisement

ভিডিও

Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget