এক্সপ্লোর

Annapurna Yojana : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, 'ভেতরে তৃণমূলের সব বসে রয়েছে। তারা অনেকে গণ্ডগোল পাকাচ্ছে।' তুললেন বড় অভিযোগ।

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা অগাস্ট মাসেও বহু মহিলা পেয়েছেন। অনেকে এখনও পাননি। এই নিয়ে নানা প্রশ্ন আবেদনকারীদের মনে। অনেকে আবার আবেদন বাতিল হয়ে যাওয়ার কারণ নিয়ে ধন্দে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে, কারও কারও ক্ষেত্রে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে মুখ খুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বললেন, ভেতরে তৃণমূলের সব বসে রয়েছে। তারা অনেকে গণ্ডগোল পাকাচ্ছে। তুললেন বড় অভিযোগ।

অগ্নিমিত্রা বলেন,  অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে । তাই সবাইকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরুন। যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই এর সুবিধা পাবেন। তিনি বলেন, মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন,  সেটা আপলোড করতে একটু সময় লাগছে,  সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে কিন্তু অনেকে ভেতরে তৃণমূলের সব বসে রয়েছে।  যারা অনেক গণ্ডগোল পাকাচ্ছে । আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। দেখে দেখে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে। এর ফলে যারা যোগ্য , তারা ক্ষুব্ধ হচ্ছে।   এই বিষয়টা সবই রাজনীতির অংশ । ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে।    

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,  লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের কারচুপির কারণেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম তৈরি করতে হয়েছে বিজেপি সরকারকে। মাত্র ৩ মাসের সরকারের বিপুল কর্মযজ্ঞে ভুল থাকলে সংশোধন করব, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

সরকারের তরফে জানানো হয়েছে,  নথি যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর, যাঁরা যোগ্যতার শর্ত পূর্ণ করবেন, তাঁরা  সকলেই  অগাস্ট মাসে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। যাদের স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যা হবে, তারা সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালে যোগাযোগ করতে পারবে। 

মন্ত্রী অগ্নিমিত্রা পালও আগে জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের মধ্যে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের প্রকৃতপক্ষে এই প্রকল্পের আওতায় থাকার কথা নয়। অগ্নিমিত্রার অভিযোগ, এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা আয়কর দেন বা যোগ্যতার নিরিখে সুবিধা পাওয়ার কথা নয়, অথচ তাঁদের নাম তালিকায় এসেছে। এই কারণেই পরবর্তীকালে প্রকল্পের কিছু নিয়মে পরিবর্তন আনা হয় বলে তিনি জানিয়েছিলেন।                                            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget