Agnimitra Paul: ”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Agnimitra Paul Reaction: :জমি ও বাড়ি তৈরির ইস্যুতে কড়া বার্তা অগ্নিমিত্রার।

কলকাতা: এবার থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে দিতে হবে ফাইন, কড়া বার্তা অগ্নিমিত্রার। বলেন, 'আগামী ১ তারিখ থেকে রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে ফাইন করা হবে। আপনার বাড়ি হচ্ছে, বিল্ডিংয়ের ভিতরে বালি, পাথর রাখুন, বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন, ৩০বছর পর বাড়ি করব, এটা হবে না। আপনার যদি জমি থাকে, সেই কেনা জমি পরিষ্কারের দায়িত্ব আপনার। কেনা জমি ফেলে রেখে জঙ্গল, আবর্জনা করা যাবে না।'
সম্প্রতি ফুটপাথে দখলদারি হঠাতে সরেজমিনে আসেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউতে ঘুরে ফুটপাথ দখল নিয়ে দোকানদারদের সতর্ক করেন তিনি। পাশাপাশি নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন অগ্নিমিত্রা পাল।আচমকা সুভাষ সরোবরেও পরিদর্শনে যান পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আধিকারিকদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন গোটা এলাকা। ফুলবাগান থানার অন্তর্গত সুভাষ সরোবর এলাকার পানীয় জল থেকে অপরিচ্ছন্নতা নিয়ে বিগত তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি।
Before You Go
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda






















