এক্সপ্লোর

Agnipath protests : পুড়ছে রেল, জ্বলছে টোল প্লাজা, রেলের তরফে জানানো হল কী বিরাট ক্ষতি

Mobs burn trains, vandalism : রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে।

Agnipath Violence Railway Loss : দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ সবথেকে বেশি পড়েছে রেল পরিষেবায়। বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। জ্বলছে ট্রেন, পুড়ছে টোল প্লাজা। বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ৬টি বগি আগুনে পুড়ে গেছে । 

রেলের তরফে কী জানানো হল 
রেলের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ-অশান্তির জেরে মোট ৩০টি এসি ও ৪৭টি নন-এসি কোচের ক্ষতি হয়েছে। তার সঙ্গে হয়েছে পরিকাঠামোগত ক্ষতি। সব মিলিয়ে একদিনেই রেলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লক্ষ ৯৭ হাজার ৭২৫ টাকা।

 বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রীর
এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র। হিংসার আশ্রয় না নিতে এবং রেলের সম্পত্তি নষ্ট না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানালেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে রেলমন্ত্রী বলেন, রেল আমাদের জাতীয় সম্পত্তি। কাজেই, এর যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার আশ্রয়ন নেবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে।

১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত
অগ্নিপথ-বিতর্কের মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। 

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget