এক্সপ্লোর

Humayun On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের

AJUP MLA Humayun Kabir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় প্রস্তাব আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। 

কলকাতা: 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন, রেজিনগর থেকে জেতাব। নন্দীগ্রাম থেকে জিততে পারবেন না, রেজিনগরে হুমায়ুন কবীর শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেকে বললে বিধানসভায় ঢোকার ব্যবস্থা করে দেব', মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর, রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক

প্রশ্ন : মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। …কোনও প্রস্তাব আপনার পুরনো নেত্রীর কাছে ?

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর : আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় ঢোকাটা বা থাকাটা খুবই আবশ্যক ছিল। বা থাকা উচিত। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় আসতে চান এই বয়সে, তাহলে আমি বলতে পারি, তিনি নন্দীগ্রামে গিয়েও পারবেন না, আর রেজিনগরে হুমায়ুন কবীর শেষ কথা বলে। তৃণমূলকে আমি ৮১ হাজার ভোটে হারিয়েছি। আর বিজেপিকে হারিয়েছি ৫৯ হাজার ভোটে। সেই সিটে আবার আমি মানুষের সমর্থনে জিতে আসব। নেত্রী যদি চান, আমার এটুকু বলার, নেত্রীর প্রতি আমার যে দুর্বলতা, নেত্রী যদি চান, তিনি যদি নিজে থেকে আমাকে ডেকে বলেন যে, আমাকে বিধানসভায় যাওয়ার সুযোগ করে দাও, সেক্ষেত্রে নেত্রী নিজে ডেকে বললে, আমি অবশ্যই নেত্রীকে বিধানসভায় ঢোকার জন্য, ব্যবস্থা করব।

প্রশ্ন : এটা কি গুরুদক্ষিণা ?

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর :  কারণ তিনি আমার সিনিয়র মোস্ট, গোটা রাজ্যের নেত্রী না, বাংলার নেত্রী না, তিনি ভারতবর্ষের, উল্লেখযোগ্য নেত্রী, তাঁর এই সময়ে বিধানসভায় আসাটা জরুরি ছিল। হেরে গিয়েছেন, ভবানীপুরের মানুষ তাঁকে হারিয়ে দিয়েছে। যদি আসতে চান, আমাকে ব্যক্তিগত স্তরে বললে, অবশ্যই ব্যপারটা…

প্রশ্ন : মানে পারবেন , জেতাতে পারবেন ?

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর : নিশ্চিত। রেজিনগরের মানুষের কাছ  হুমায়ুন কবীর শেষ কথা বলবে।

'ধৃতরাষ্ট্রের মতো নিজের ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়'

এদিন তিনি আরও বলেন, 'ধৃতরাষ্ট্রের মতো নিজের ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আগের কথায় কোনও কর্ণপাত করা হয়নি, আজ তার খেসারত দিচ্ছে', তৃণমূল কংগ্রেসের টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া নিয়ে কটাক্ষ AJUP-র নওদার বিধায়ক হুমায়ুন কবীরের

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget