এক্সপ্লোর

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর, রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক

CM Suvendu Adhikari Union Shipping Minister Meet: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর

কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সর্বানন্দ সোনোওয়াল। কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাহাজ মন্ত্রকের আধিকারিকরা। 

আরও পড়ুন, দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট

মূলত, রাজ্যে নতুন বন্দরের সম্ভাবনা খতিয়ে দেখতে এই বৈঠক। এছাড়া রাজ্যের বর্তমান বন্দরের পরিকাঠামো উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা। রাজ্যে জলপথ পরিবহণের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা, খবর সূত্রের। গতকাল নবান্নে এসেছিলেন আদানি পোর্টসের MD করণ আদানি। মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই বৈঠক করেন আদানি পুত্র। রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী, খবর সূত্রের।

তৃণমূল আমলে কথা হলেও, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হয়নি। এই প্রেক্ষাপটে তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে প্রকল্প নিয়ে আলোচনা শুরু করল নতুন সরকার। আদানি গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন, সমুদ্রের গভীরে তলিয়ে গেছে।বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রকল্প নিয়ে নতুন আশার আলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে কেন্দ্র করে, নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন,  তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড় যেখানে নুনের পুরনো কারখানা ছিল, সেখানে ১৭০০ একর জমি রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগবো। তৃণমূলের আমলে পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইনটেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, ২০২৩ সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে, তাজপুরে বন্দর নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য, শিল্পপতিদের উদ্দেশে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তারপর থেকে আরও কোনও অগ্রগতি হয়নি সেই প্রকল্পের। 

এরই মধ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানির সঙ্গে বৈঠক করেন  শুভেন্দু অধিকারী। সেখানেই উঠে প্রকল্পের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি, এই বিষয়ে গতকাল আদানি গ্রুপের MD করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল, এই তাজপুর ডিপ সি পোর্ট নিয়ে। ওটা তো ইতিমধ্যেই ওঁরা(আদানি গ্রুপ) এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটার কোনও কার্যকারিতা ছিল না, কারণ সরকারের হাতে কোনও জমি ছিল না।  আজ আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল। যেটা বাস্তবসম্মত হবে, ১৭০০ একর জমি হাতে নিয়ে আমরা এগবো, পরে আরও জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে আমরা এটা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই দেশের ১৭টি জায়গায় চলাচল করে দ্রুতগতির আধুনিক জলযান 'ওয়াটার মেট্রো'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget