এক্সপ্লোর

Alipore Fire: আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ৪ সদস্যের SIT গঠন করল লালবাজার

প্রত্যক্ষদর্শী দাবি, বুধবার সকালে ১০ তলা এই বহুতলের ৪ তলায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার নেয় আগুন

কলকাতা: আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই, একাধিক সরকারি দফতর। আগুনে খাক হয়ে গেল প্রচুর EVM। ৬, ৭ ও ৮ তলা এড়িয়ে আগুন সোজা ৯ ও ১০ তলায় গেল কী করে? নিছক দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত? খতিয়ে দেখতে, চার সদস্যের Special Investigation Team গঠন করল লালবাজার। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন SIT-এর সদস্য ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সংগ্রহ করা হয় নমুনা।

বিদ্যুৎবিচ্ছিন্ন বহুতলে ৩টি তলা এড়িয়ে আগুন সোজা ১০ তলায় গেল কী করে? কী করে পুড়ে গেল মজুত থাকা EVM? খতিয়ে দেখতে, ৪ সদস্যের SIT গঠন করল লালবাজার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল।

প্রত্যক্ষদর্শী দাবি, বুধবার সকালে ১০ তলা এই বহুতলের ৪ তলায় প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিধ্বংসী আকার নেয় আগুন। ছড়িয়ে পড়ে ৫ তলাতেও। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, তখন আচমকা বিল্ডিংয়ের ৯  তলায় আগুন দেখতে পাওয়া যায়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ওপরের তলায়।                                                             

আরও পড়ুন, রাজ্যের জন্য বড় ঘোষণা রেলের! শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল ট্রেন, বাড়ানো হল একাধিক পরিষেবা


২৬-এর বিধানসভা ভোটের সময় দশ তলাতেই স্ট্রং রুম করা হয়। আলিপুর সদর এলাকার একাধিক কেন্দ্রের EVM রাখা ছিল এখানে। আর তাতেই সন্দেহ দানা বাঁধছে জেলা প্রশাসনের। আগুন লাগার সময়ে, বিল্ডিংয়ের কোনও দফতর খোলা ছিল না। ফলে কোনও অফিসে এসি চলছিল না। তাহলে, বিদ্যুৎবিচ্ছিন্ন বহুতলে নতুন করে কীভাবে আগুন লাগল?                    

পুলিশ সূত্রে খবর, বুধবার অগ্নিকাণ্ডের সময়ে, বিল্ডিংয়ে সুইপার, ক্লিনিং এজেন্ট সহ মোট ৪ জন কর্মী ছিলেন। আগুন লাগায় তাঁরা ছাদে চলে যান এবং সেখানে আটকে পড়েন। পরে তাঁদেরকে উদ্ধার করা হয়। এই ৪ জনের ভূমিকা ঠিক কী ছিল? তাও খতিয়ে দেখছে পুলিশ।                            

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...
Municipal Election 2026: পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
পুরভোটে NCPI-কে আসন ছাড়বে কি বিজেপি ? এবার মুখ খুললেন কাকলি, নিজের প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়
Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget