এক্সপ্লোর

Cheetah : নদীর চরে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Forest Department : প্রাথমিকভাব বন দফতরের সন্দেহ, পিটিয়ে মারা হয়েছে চিতাবাঘটিকে

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে (Madarihat) চা বাগানের কাছে নদী চরে উদ্ধার হল চিতাবাঘের (Cheetah) মৃতদেহ।  প্রাথমিক তদন্তে বনকর্মীদের ধারণা, পিটিয়ে মারা হয়েছে চিতাবাঘটিকে। কোথায় পিটিয়ে মারা হয়েছে, তা জানতে স্নিফার ডগ (Sneefar Dog) নিয়ে এসে তল্লাশি চালানো হয়।

দিন তিনেক আগেই আলিপুরদুয়ারের বীরপাড়ার জঙ্গলে উদ্ধার হয় একটি ভালুকের (Bear) ক্ষতবিক্ষত মৃতদেহ। এবার মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানের কাছে মৃতদেহ মিলল চিতাবাঘের। প্রাথমিকভাব বন দফতরের (Forest Department) সন্দেহ, পিটিয়ে মারা হয়েছে চিতাবাঘটিকে। বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন। মুখে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় বন দফতরে। 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জলদাপাড়া জাতীয় উদানের লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা। চিতাবাঘটিকে অন্য কোথাও মেরে তারপর নদীর চরে ফেলা হয়েছে কি না, তা দেখতে আনা হয় স্নিফার ডগ। চালানো হয় তল্লাশি। জলদাপাড়ার ডিএফও জানিয়েছেন, দেখে মনে হচ্ছে চিতাবাঘটিকে পিটিয়ে মারা হয়েছে। বন দফতরের স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। ময়নাতদন্ত (Post Mortem) হলে বিষয়টি পরিষ্কার হবে। 

আরও পড়ুন- খুবলে তুলে নেওয়া হয়েছে পেটের মাংস, ভালুকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

দিনকয়েক আগেই ভালুকের পচাগলা দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারে। দেহটি দিন তিনেকের পুরনো বলেই অনুমান বন দফতরের। পেটের কাছের বেশ কিছুটা অংশ খুবলে তুলে নেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই দেহটি উদ্ধার হয়। বন্য কোনও জন্তুর হামলাতেই ভালুকটির মৃত্যু হয়েছে বলে মনে  করছেন বন দফতরের আধিকারিকরা।

রবিবার আলিপুরদুয়ারের অন্তর্গত দলগাঁও রেঞ্জ জঙ্গল থেকে ভালুকের (Black Bear Found Dead) দেহটি উদ্ধার হয়। সকালে বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনস্থ ১৯৭৯ প্ল্যান্টেশন এলাকায় টহল দেওয়ার সময় সেটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় বন দফতরে। তাতে ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর বন দফতর (Forest Department) জানিয়েছে, সেটি হিমালয়ান ব্ল্যাক প্রজাতির স্ত্রী ভালুকের দেহ (Himalayan Black Bear)। সম্ভবত দিন তিনেক আগে ভালুকটির মৃত্যু হয়। কোনও বন্য জন্তুই তার পেটের অংশ খুবলে খেয়েছে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget