এক্সপ্লোর

Himalayan Black Bear: খুবলে তুলে নেওয়া হয়েছে পেটের মাংস, ভালুকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

Himalayan Black Bear: কোনও বন্য জন্তুই তার পেটের অংশ খুবলে খেয়েছে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। সোমবার দেহটির ময়নাতদন্ত হবে। তাতেই সব কিছু স্পষ্ট ধারণা মিলবে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ভালুকের পচাগলা দেহ ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে। দেহটি দিন তিনেকের পুরনো বলেই অনুমান বন দফতরের। পেটের কাছের বেশ কিছুটা অংশ খুবলে তুলে নেওয়া হয়েছে। সেই অবস্থাতেই দেহটি উদ্ধার হয়। বন্য কোনও জন্তুর হামলাতেই ভালুকটির মৃত্যু হয়েছে বলে মনে  করছেন বন দফতরের আধিকারিকরা। 

রবিবার আলিপুরদুয়ারের অন্তর্গত দলগাঁও রেঞ্জ জঙ্গল থেকে ভালুকের (Black Bear Found Dead) দেহটি উদ্ধার হয়। সকালে বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের অধীনস্থ ১৯৭৯ প্ল্যান্টেশন এলাকায় টহল দেওয়ার সময় সেটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর যায় বন দফতরে। তাতে ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য আধিকারিকরা। 
প্রাথমিক তদন্তের পর বন দফতর (Forest Department) জানিয়েছে, সেটি হিমালয়ান ব্ল্যাক প্রজাতির স্ত্রী ভালুকের দেহ (Himalayan Black Bear)। সম্ভবত দিন তিনেক আগে ভালুকটির মৃত্যু হয়। কোনও বন্য জন্তুই তার পেটের অংশ খুবলে খেয়েছে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা। সোমবার দেহটির ময়নাতদন্ত হবে। তাতেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে বলে বিশ্বাস তাঁদের। 

বেশ কিছু দিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় লুপ্তপ্রায় এই ভালুকের দেখা মিলতে শুরু করেছে। এর  মধ্যে গত ২৪ নভেম্বর মেটেলি চা বাগানে ভালুক দেখা যায়। কাছ থেকে তার ছবি তুলতে গিয়ে মৃত্যু হয় স্থানীয় এক পড়ুয়ার। তাতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীরা। লাঠিসোটা নিয়ে গিয়ে ভালুকটিকে তাঁরা পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। 

যদিও গ্রামবাসীদের দাবি ছিল, চা বাগানে কর্মরত শ্রমিকদের উপর হামলার চেষ্টা করে ভালুকটি। ভয়ে শ্রমিকরা পালিয়ে গেলেও, এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তাতে ভালুক দেখতে ভিড় জমে যায়। সেই সম।য় এক স্কুল পড়ুয়ার উপর হামলা করে ভালুকটি। ঘটনাস্থলেই মারা যায় সে। তাতেই ভালুকটির উপর ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। 

এর পর গত ৩ ডিসেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভালুকের দেখা মেলে। তবে অপ্রীতিকর কিছু ঘটার আগে তড়িঘড়ি তাদের উদ্ধার করে বন দফতর। তবে এ দিনের ঘটনায় ফের চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। বন দফতরের ধারণা, সম্ভবত ভুটান থেকে ডুয়ার্সের জঙ্গলে ঢুকে পড়েছে হিমালয়ান ব্ল্যাক প্রজাতির ভালুক। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবল ভিড়, ধাক্কাধাক্কি, আহত অনেকে, ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবল ভিড়, ধাক্কাধাক্কি, আহত অনেকে, ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget