এক্সপ্লোর

Alipurduar News: হরিণের মাংস দিয়ে ভুরিভোজের সময় হানা বন দফতরের, আলিপুরদুয়ারে ধৃত ২

Barobisha News: মৃত হরিণ কেটে মাংস রান্না করে খাওয়ার সময় হানা দিয়ে ২ জনকে ধরল বন দফতর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশায়। ধৃতদের নাম মদন বর্মন ও প্রেমসাগর রাজভর।

অরিন্দম সেন,আলিপুরদুয়ার: নদীতে ভেসে আসা মৃত হরিণকে কেটে মাংস (deer meat) রান্না করে খাওয়ার সময় আচমকা হানা দিলেন বন দফতরের কর্মীরা। গ্রেফতার হল দু-জন। ঘটনাটি ঘটেছে অসমের সীমান্তবর্তী এলাকায় আলিপুরদুয়ারের (Alipurduar) বারোবিশাতে।

আরও পড়ুন: Terrorist Suspect Arrested: STF-এর জালে আরও ১, হাওড়া স্টেশল লাগোয়া এলাকা থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রায়ডাক নদী থেকে বালুপাথর তোলার কাজ করার সময় একটি মৃত হরিণকে ভেসে আসতে দেখে কয়েকজন। তারপর সঙ্গে সঙ্গে সেই হরিণের মৃতদেহটি উদ্ধার করে, নদীর চরেই সেটিকে কেটে মাংস ভাগ করে যে যার বাড়ি নিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই সেই মাংস রান্না করে ভুরিভোজের আয়োজনের সময় রেঞ্জ অফিসার  প্রভাত বর্মনের নেতৃত্বে ঘটনাস্থলে হানা দেন আলিপুরদুয়ারের ভলকা রেঞ্জ অফিসের বনকর্মীরা। তল্লাশির সময় স্থানীয় এলাকার একটি বাড়ি থেকে হরিণের মাংস উদ্ধার হওয়ার পর গ্রেফতার করা হয় বাড়ির মালিক মদন বর্মন (৬২)-কে । 

বন দফতরের অভিযানের খবর পেয়ে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছিল। কিন্তু, রাতেই ফের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী প্রেমসাগর রাজভরকে। রান্না করা মাংস উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরাই। এই ঘটনায় ধৃত দুজনকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করছে বন দফতর।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় আইন অনুযায়ী হরিণের মাংস সঙ্গে রাখা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। বারবার বন দফতরের তরফে এই বিষয়ে প্রচার চালানো হলেও আলিপুরদুয়ার তথা বিভিন্ন জায়গায় হরিণের মাংসের খুব চাহিদা আছে। তাই মাঝে মধ্যে চোরাশিকারিরা জঙ্গল থেকে হরিণ মেরে নিয়ে এসে বেশ ভালো দাম দিয়ে বিক্রি করে। কখনও কখনও আবার জঙ্গলে গাছ কাটতে বা অন্য কাজে গিয়ে হরিণ সহ বিভিন্ন পশুপাখি শিকার করে অনেকে। পুলিশের সাহায্য নিয়ে বন দফতরের কর্মীরা চোরাশিকারিদের গ্রেফতার করার জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। ধরপাকড় করে। তারপরও এই ধরনের ঘটনা কমছে না বলে অভিযোগ পশুপ্রেমীদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kharagpur News: মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget