এক্সপ্লোর

Kharagpur News: মুখ ঢাকা, বাইকে চেপে এসে পর পর গুলি, খড়গপুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী !

Shoot Out at Kharagpur: খড়গপুর শহরে এই প্রথমবার নয়, একাধিকবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ ফের গুলি চলেছে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর : খড়গপুরে ভরদুপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মী । খড়গপুরে তৃণমূল পার্টি অফিসের (TMC Party Office) কাছেই চলল গুলি। তৃণমূলকর্মীর দাবি, দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ হামলা চালানো হয়। বাইকে চেপে এসে মুখ ঢাকা দুই দুষ্কৃতী হামলা চালায়। ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। হঠাৎ কেন তৃণমূলকর্মীর উপরে হামলা ? এনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুপুর ৩টে নাগাদ হঠাৎ তৃণমূলকর্মীর উপরে হামলা হয়। TMC Worker Shot at Kharagpur

কী ঘটনা ?

খড়গপুর শহরে এই প্রথমবার নয়, একাধিকবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ ফের গুলি চলেছে। এবার ঘটনাস্থল খড়গপুরের ১৫ নম্বর ওয়ার্ড এাকায়। এক তৃণমূলকর্মী পার্টি অফিসের বাইরে দলেরই কর্মীদের সঙ্গে বসে কথা বলছিলেন। সেই সময় একটি বাইকে চড়ে এসে তিনজন চার-পাঁচটি গুলি চালায় বলে অভিযোগ। তার মধ্যে একটি গুলি লেগেছে বলে দাবি জখম তৃণমূলকর্মীরা।

ঘটনার পর অন্যান্য তৃণমূলকর্মীরা তাঁকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

চলতি মাসেই গোড়ার দিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গজনীপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মী সনাতন ঘোষ দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, রাত বারোটা নাগাদ তিনি ও আরও দুই দুগ্ধ ব্যবসায়ী গজনীপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন মোটর বাইকে চড়ে। অভিযোগ, গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের মোটর বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে তাঁকে গুলি করে।

সনাতন ঘোষের দেহে একাধিক গুলি লাগে বলে পুলিশ সূত্রে জানা যায়। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ। আশঙ্কা জনক অবস্থায় ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তৃণমূল সমর্থকদের অভিযোগ বিজেপির দিকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget