এক্সপ্লোর

Alipurduar News: আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একের পর এক দোকান

Alipurduar Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত আলিপুরদুয়ারের ৪টি দোকান। তবে সঠিক সময় দমকলের ইঞ্জিন পৌঁছলে দোকান চারটি ভস্মীভূতের হাত থেকে বাঁচানো যেত বলে ধারণা স্থানীয়দের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ারঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪টি দোকান (Fire Incident)। আগুন লাগার পর পর্যাপ্ত দমকলবাহিনী ঘটনাস্থলে না পৌছতে পারায় আগুন মুহূর্তেই ছড়িয়ে যায়। এদিকে যতক্ষণে দমকলের গাড়ি ঢোকে, ততক্ষণে প্রায় দোকানগুলির অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে। যদিও শেষ অবধি আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ১ নং ব্লকের তপসীখাতা বাজারে (Alipurduar)। গোটা ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণ ২৪ পরগণায়, কী বলছে হাওয়া অফিস ?

'সঠিক সময় দমকলের ইঞ্জিন পৌঁছলে দোকান চারটি ভস্মীভূতের হাত থেকে বাঁচানো যেত'

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে তপসীখাতার বাজারে আচমকাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর স্থানীয় গ্রামবাসীরা খবর দেয় আলিপুরদুয়ার দমকল বিভাগে। অভিযোগ, দমকল বিভাগের তৎপরতা না থাকায় জানানো হয় আলিপুরদুয়ার থানায়।গ্রামবাসীদের অভিযোগ প্রায় ৮ কিমি দূরত্বে ঘটনাস্থল হওয়া সত্ত্বেও আলিপুরদুয়ার দমকল বিভাগের একটি ইঞ্জিন নিয়ে কর্মীরা প্রায় ৪০ মিনিট দেরি করে ঘটনাস্থলে পৌঁছায়। তারপর, প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত চারটি দোকান ভষ্মীভূত হয়েছে বলে স্থানীয়সূত্রে খবর। তবে সঠিক সময় দমকলের ইঞ্জিন পৌঁছলে দোকান চারটি ভস্মীভূতের হাত থেকে বাঁচানো যেত বলে ধারণা স্থানীয়দের।

রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড বারবার

প্রসঙ্গত, রাজ্যের একাধিক জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডগুলিতে একদিকে যেমন শর্ট সার্কিটের অভিযোগ থাকে। বিদ্যুৎ তারের জঙ্গল এবং বর্ষার জল যেমন খলনায়ক হয়ে ওঠে। তার পাশাপাশি রাস্তার সংকীর্ণতার জেরেও অনেকক্ষেত্রেই দমকলের গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পারে না। এবং অনেক সময় আবার দমকলের গাড়ি দেরিতে পৌছনোর অভিযোগ উঠে আসে। এদিকে একদিকে যেমন একাধিক বাধার সম্মুখীন হয় দমকল বাহিনী, অপরদিকে ততক্ষণে বেশিরভাগ ক্ষেত্রেই পুড়ে খাক হয় আগুন লেগে যাওয়া অংশগুলি। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে, খুব বেশি দূরে না হওয়া সত্বেও ওই এলাকায় দমকলের বাহিনীর ঢুকতে দেরি হয় বলে জানা গিয়েছে। আর এইখানেই ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। যদিও কী থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনও জানা যায়নি। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget