এক্সপ্লোর

Alipurduar News: বিজেপি থেকে যাওয়া নেতার উপরেই কালচিনি ব্লক সভাপতির দায়িত্ব তৃণমূলের

Alipurduar News: বেআইনি কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি। তার প্রায় মাসখানেক পর নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বেআইনি কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তৃণমূল সভাপতি। তার প্রায় মাসখানেক পর নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের পর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বীরেন্দ্র বারা (ওঁরাও)-কে নতুন ব্লক সভাপতি ঘোষণা করেছে তৃণমূল।   

৬ ফেব্রুয়ারি অবৈধ কাঠ মজুত রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাশাং লামা। ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সেখানে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশিকে একটি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কালচিনিকে একজন সব হেরিটেজ বিক্রি করে দিচ্ছে। দ্রুত সেই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই পাশাং লামার কালচিনির বোকেনবাড়ির বাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রচুর বেআইনি কাঠ। সেই ঘটনায় গ্রেফতার হয় পাশাং লামা। পরদিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি পাশাংকে ব্লক সভাপতির পদ থেকে বহিষ্কার করে তৃণমূল। তারপর থেকেই কালচিনির ব্লক সভাপতির পদ ফাঁকা ছিল। সেখানেই ঘোষণা করা হয় নতুন ব্লক সভাপতি বীরেন্দ্র বারার (ওঁরাও) নাম। 

গত বিধানসভা নির্বাচনের পরে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার তৃণমূলে যোগ দেন, তখনই তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র। কয়েকদিন আগেই বীরেন্দ্রকে দলের চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্টাল কমিটির সভাপতি পদে বসিয়েছে তৃণমূল। এবার দেওয়া হল ব্লক সভাপতির দায়িত্বও। 

গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সভাপতি ভূষণ মোদক। তিনি বলেন, 'তৃণমূলের যোগ্য নেতার অভাব রয়েছে। বিজেপি ত্যাগ করে যাওয়ার পরই ওই নেতাদের বিভিন্ন পদ দেওয়া হয়। বিজেপি নেতা তৈরি করে। যাঁরা ওদিকে যান তাঁদের উপর ভর করেই ওঁদের দল চলে।' এই দাবিকে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: গাড়িচালক, করত গানবাজনাও! কাউন্সিলর খুনে ধৃতর রয়েছে আরও অপরাধের রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Kartik Banerjee: ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক
ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget