এক্সপ্লোর

Panihati Shoot Out: গাড়িচালক, করত গানবাজনাও! কাউন্সিলর খুনে ধৃতর রয়েছে আরও অপরাধের রেকর্ড

পুলিশ সূত্রে খবর,  বেশ কিছুদিন সে বাড়িতে আসেনি বলে দাবি করেছে ধৃত অমিতের পরিবার। পেশায় গাড়িচালক অমিত মাঝে মাঝে গান-বাজনা করত।

সুজিত মণ্ডল, হরিণঘাটা: পানিহাটিতে (Panihati Murder Case) তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় গ্রেফতার শ্যুটার। ধৃতের নাম অমিত পণ্ডিত। কে এই অমিত পণ্ডিত? পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের খুনের ঘটনায় ধৃত অমিত ওরফে শম্ভু পণ্ডিত নদিয়ার হরিণঘাটার মোল্লাবেলিয়ার বাসিন্দা। পেশায় গাড়ি চালক অমিত তার দিদির সঙ্গে থাকত। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে গতবছরের ২৪ ডিসেম্বর এক বন্ধুকে গুলি করার অভিযোগ রয়েছে। তারপর থেকেই সে গা ঢাকা দেয়। গতকাল পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুনে তাকে গ্রেফতার করে খড়দা থানার (Khardah Police Station) পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  বেশ কিছুদিন সে বাড়িতে আসেনি বলে দাবি করেছে ধৃত অমিতের পরিবার। পেশায় গাড়িচালক অমিত মাঝে মাঝে গান-বাজনা করত। এলাকার ছেলে এই ঘটনায় জড়িত জানতে পেরে হতবাক প্রতিবেশীরা। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর প্রায় ২০০ মিটার দূরে আগরপাড়ায় একটি ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল ওই দুষ্কৃতী। স্থানীয়রা টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে খড়দা থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট ও সিমকার্ড ছাড়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে কি খুনের পর ট্রেনে চড়ে পালানোর পরিকল্পনা ছিল আততায়ীর? খতিয়ে দেখা হচ্ছে। খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।

সদ্য সমাপ্ত পুরভোটে উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড থেকেই ফের জয়ী হন তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। কয়েকদিনের মধ্যেই কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই রবিবার ভরসন্ধেয় খুন হন অনুপম দত্ত। গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। খতিয়ে দেখেন গোটা এলাকা। পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে খুনের প্রতিবাদে আজ সকালে তেঁতুলতলা মোড়ে দীর্ঘ সময়ের জন্য বি টি অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ব্যাপক যানজট তৈরি হয় বিটি রোডে।

আরও পড়ুন: Anish Death Case: এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget